Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

একুশে পদক পাচ্ছেন বাংলাদেশের ১৩ বিশিষ্ট ব্যক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: February 15, 2011 | 9:29 AM

ইউএসএনিউজ ডেস্ক:  রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের ১৩ বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক-২০১১’ দেওয়া হচ্ছে। একুশে পদক প্রদান জাতীয় কমিটির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ১৩ জনের হাতে পদক তুলে দেবেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়।
পদকপ্রাপ্তরা হচ্ছেন_ ভাষাসৈনিক শওকত আলী (ভাষা আন্দোলন, মরণোত্তর), মোশারেফ উদ্দিন আহমদ (ভাষা আন্দোলন, মরণোত্তর), ওস্তাদ আখতার সাদমানী (শিল্পকলা, মরণোত্তর), আবদুল হক চৌধুরী (গবেষণা, মরণোত্তর), আমানুল হক (ভাষা আন্দোলন), বাউল করিম শাহ (শিল্পকলা), জ্যোৎস্না বিশ্বাস (শিল্পকলা), নূরজাহান বেগম (সাংবাদিকতা), আলহাজ মোঃ আবুল হাশেম (সমাজসেবা), মোঃ হারেস উদ্দিন (পলান সরকার) (সমাজসেবা), মোহাম্মদ দেলোয়ার হোসেন (সমাজসেবা), শহীদ কাদরী (ভাষা ও সাহিত্য) এবং আবদুল হক (ভাষা ও সাহিত্য)।
প্রতি বছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করে। এর আগে এক খবরে বলা হয়, এবছর একুশে পদক পাচ্ছেন ১৫ জন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV