একুশে ফেব্রুয়ারি উদযাপনে মার্কিন কংগ্রেসে প্রস্তাব আনা হচ্ছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সরকারিভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন প্রস্তাব আনা হচ্ছে। নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসম্যান গ্রেস মেং এ প্রস্তাবটির উদ্যোক্তা।
মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম এশীয় বংশোদ্ভূত এ কংগ্রেসম্যান বলেন, বহু ভাষাভাষী ও বহু অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব রয়েছে। তিনি আশা করছেন, যুক্তরাষ্ট্রে সরকারিভাবে একুশে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাবে অন্যান্য আইনপ্রণেতাদের সমর্থন থাকবে।
এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বলেছেন, বাঙালি জাতি মাতৃভাষার জন্য সংগ্রাম করে একুশে ফেব্রুয়ারিকে মহিমান্বিত করেছে। সারা বিশ্বের মানুষ তাঁর নিজস্ব ভাষার জন্য এ দিনটিকে স্বীকৃতির মাধ্যমে বাঙালির গৌরবকে স্বীকৃতি দিচ্ছে।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








