এক্সিট ফুটবল টুর্নামেন্ট : ১৭ সেপ্টেম্বর ফাইনালে খেলবে ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি এক্সিট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ব্রঙ্কস ইউনাইটেড ও সোনার বাংলা। গত ১০ সেপ্টেম্বর রোববার সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর রোববার বিকেল তিনটায়। সেমিফাইনালের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৩-১ গোলে ওজনপার্ক এফসি-কে এবং সোনার বাংলা ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে
উল্লেখ্য, ইতিপূর্বে অনুষ্ঠিত লীগের নিয়ম অনুযায়ী এবারের এক্সিট ফুটবল লীগ থেকে সোনার বাংলা, ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক এফসি ও আইসাব পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্টে অংশ নেয়। এই চার দল নিয়ে দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে। খবর ইউএনএ’র।
এক্সিট টুনৃামেন্টের সেমিফাইনালের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ও ওজনপার্ক এফসি একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় অনেকটা প্রাধান্য বিস্তার করে খেলে ব্রঙ্কস ইউনাইটেড ৩-১ গোলে জয়লাভ করে। খেলার প্রথমার্ধের ১৩ মিনিটের সময় ব্রঙ্কসের সাদিক প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটের সময় ওজনপার্কের জুবায়ের গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। এরপর ৫৮ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের সামি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (২-১) এবং খেলার শেষ মূহুর্তে ৬৭ মিনিটের সময় ব্রঙ্কসের পক্ষে মোহাম্মদ গোল করে জয় নিশ্চিত করেন (৩-১)।
সেমিফাইনালের দ্বিতীয় খেলায় সোনার বাংলা ও আইসাব প্রতিদ্বন্দ্বিতা করে। আকর্ষণীয় এই খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমণ। খেলায় ৩১ মিনিটের সময় সোনার বাংলা’র তানভির জয় সূচক গোলটি করেন (১-০)। তবে খেলার ১৫/২০ মিনিট বাকী থাকতেই পায়ে আঘাত পেয়ে তানভিরকে স্বেচ্ছায় মাঠ ছাড়তে হয়।
অপরদিকে সোনার বাংলা ও আইসাব’র মধ্যকার খেলার সময় মাঠে অপ্রীতিকর ঘটনা ঘটে। খেলার শেষ মূহুর্তে আইসাব-এর ২/১জন খেলোয়ার ও কর্মকর্তা সহ কয়েকজন সমর্থক উত্তেজিত হয়ে উঠেন এবং এক পর্যায়ে তারা মাঠে প্রবেশ করেন এবং তাদের একজন রেফারী এন্ডি’র গায়ে আঘাত করেন। এসে এন্ডির নাকের পাশ একটু ফেটে যায় এবং রক্ত ঝড়তে দেখা যায়। এসময় স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল সহ কাউন্সিলের কর্মকর্তরা তাদের নিব্বৃত করতে গেয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি এবং আইসাস-এর একজন বুলবুলের গায়েও হাত তোলেন। এই পর্যায়ে রেফারী হুইসেল বাজিয়ে খেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পরে স্পোটস কাউন্সিলের কর্মকর্তাদের সার্বিক প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশীর নিয়ে ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা নিউইয়র্কে ফুটবল লীগ আয়োজন করে আসছে। ইতিপূর্বে অনুষ্ঠিত লীগগুলো শীর্ষ স্পন্সরদের নামে ‘ঠিকানা ফুটবল লীগ’, ‘সোনালী এক্সচেঞ্জ ফুটবল লীগ’,‘এটিএন বাংলা ফুটবল লীগ’,‘পরিচয় ফুটবল লীগ’ প্রভৃতি সহ সর্বশেষ ‘এক্সিট ফুটবল লীগ’ নামে অনুষ্ঠিত হয়। আরো উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। নিয়মানুযায়ী সকল দলের সমন্বয়ে প্রথমে লীগ এবং লীগের শীর্ষ সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ