Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

এক মাসে তিন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার : যুক্তরাষ্ট্রকে কারণ জানাতে চিঠি দিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: October 27, 2012 | 3:44 PM

মেহেদী হাসান : যুক্তরাষ্ট্রে মাত্র এক মাসের মধ্যে তিন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এগুলো ঘটেছে গত আগস্ট মাসের শেষ দিক থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এসব হত্যাকাণ্ডের কারণ জানাতে দেশটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি (ডিপ্লোম্যাটিক নোট) দিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী রবার্ট ও ব্লেক জুনিয়রের কাছে ওই ডিপ্লোম্যাটিক নোট হস্তান্তর করেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ওই এক মাসে (সেপ্টেম্বর) তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ এ ব্যাপারে জানতে চেয়েছে। জানা গেছে, গত ২৫ আগস্ট লুৎফর রহমান তরফদার (৪৫) নামের এক প্রবাসী বাংলাদেশি পাইন ব্লাফের ফুড মার্টে সন্দেহভাজন ডাকাতদের গুলিতে নিহত হন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি খাবারের দোকানের সহকারী হিসেবে কাজ করতেন। গত ২১ সেপ্টেম্বর কানেক্টিকাটের ব্রিজপোর্ট সিটির একটি দোকানে সন্দেহভাজন ডাকাতদের গুলিতে নিহত হন স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র মইন হাসান (২২)। তাঁর বাড়ি রংপুর জেলায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। গত ২৫ সেপ্টেম্বর শফিকুল ইসলাম সোহেল (২৬) নামের এক বাংলাদেশি আরকানসাস অঙ্গরাজ্যের লিটল রকের কাছে পাইন ব্লাফে দোকানে কাজ করার সময় দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন। তাঁর বাড়ি রংপুর জেলায়। তিনি বাংলাদেশি মালিকানাধীন বিগ রেড ফুড মার্টে কাজ করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তিনটি হত্যাকাণ্ডই ঘটেছে খাবারের দোকানে। কোনো হত্যাকাণ্ডই প্রত্যাশিত নয়। সময় ও সংখ্যার বিচারে মাত্র এক মাসের মধ্যে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা অবশ্যই উদ্বেগজনক। বাংলাদেশ ওই হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের বক্তব্য চেয়েছে।কালের কণ্ঠ

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV