Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

এখনো ডায়ানার সেসব কথা প্রিন্স চার্লসকে খুঁজে ফেরে : জীবনী লেখক মোর্টন

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: August 27, 2017 | 11:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : লন্ডনে নিজের বাসায় বসে ডায়ানা সম্পর্কে এক সাক্ষাতকারে মোর্টন বলেন, ‘ডায়ানা আমাকে বলেছিল প্রিন্স চার্লস রাজা হওয়ার উপযুক্ত নয়। একদিন প্রিন্স উইলিয়াম হবে রাজা।’ নিজের জীবনের গোপন কথাগুলো লেখক এন্ড্রু মোর্টনকে বলে প্রথমেই রাজতন্ত্রকে চমকে দিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। ডায়ানা চলে যাওয়ার ২০ বছর পরও সেই কথা গুলো রয়ে গেছে।

১৯৯২ সালে এন্ড্রু মোর্টনের ‘ডায়ানা: হার ট্রু স্টোরি-ইন হার ওন ওয়ার্ডস’ বইটি বেশ সাড়া ফেলে। ওই সময় প্রিন্স চার্লসের সঙ্গে তার বৈবাহিক অবস্থা, ডায়ানার আত্মহত্যার প্রচেষ্টা ও তার মানসিক অবসাদের কথাও বইটিতে উল্লেখ করা হয়। নামী পরিবারে ভিতরের কালো গল্প সকলের সামনে তুলে ধরেছিলেন ডায়ানা।

ডায়ানার গল্প মানুষ জানার সাথে সাথেই মোর্টনের লেখা ডায়ানার জীবনী নির্ভর বইটি বেস্ট সেলারের তালিকায় উঠে যায়।

সাক্ষাতকারে মোর্টন আরো বলেন, ‘ডায়ানা আমাকে বেশ কিছু গোপন কথা বলেছিল। তার স্বামী চালর্স অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে ছিলেন।’

ছয়টি আলাদা আলাদা টেপ রেকর্ডার দিয়ে ডায়ানার কথা রেকর্ড করেছিলেন মোর্টন। ডায়নার জীবনীতে পুরোটাই ঢেলে দিয়েছিলেন তিনি। এখনো ডায়ানার সেসব কথা প্রিন্স চার্লসকে খুঁজে ফেরে বলে মনে করেন মোর্টন। ফ্রান্স ২৪

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ