এখনো ভূতে বিশ্বাস
ডেস্ক : কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন ভূত হয়ে ফিরে এসেছেন তার ক্যালিফর্নিয়ার বাড়িতে। হাস্যকর মনে হলেও এমনটাই দাবি পরলোকগত তারকার বোন লা তোয়ার। মাইকেলের তিন সন্তান-প্রিন্স, প্যারিস আর ব¬্যাঙ্কেট তাদের দাদি অর্থাৎ মাইকেলের মা ক্যাথরিনের সাথে ওই বাড়িতে থাকেন। তোয়ার মতে, মাইকেল তার তিন সন্তানের দেখাশোনার জন্যই তার লস এঞ্জেলসের বাড়িটায় ভূত হয়ে ফিরে এসেছেন। তোয়া আর জ্যাকসনের প্রতিবেশীদের ভাষ্যমতে, রাতের নিস্তব্ধতায় প্রায়শই মাইকেলের আত্মাকে নাচতে, গাইতে দেখা যায়। প্রয়াত তারকার এক প্রতিবেশী বলেন, অনেকেই বাড়িটা থেকে গুনগুন এমন কি গান আর নাচের শব্দও শুনতে পাচ্ছে। ব্যাপারটা অনেক অদ্ভুত। তার ‘থ্রিলার’ নামক গানটির পর থেকে মৃত্যুর পরের জীবন নিয়ে তার কৌতূহল সম্পর্কে অনেকেই জেনে থাকবেন। বলা বাহুল্য, জ্যাকসন প্রেতাত্মায় বিশ্বাস করত। আর এখন তারই আত্মা ফিরে এসেছে বলে দাবি প্রতিবেশীদের। মাইকেলের বোন তোয়া তার ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আধ্যাত্মিক বিষয়ে প-িত ব্যক্তির সাহায্য নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যদি মাইকেল কিছু বলতে চায় তবে আমি তা জানতে চাই। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুন পপ সংগীতের রাজা মাইকেল জ্যাকসন তার বেভারলি হিল নামক বাড়িতে মারা যান। সূত্র : ইন্টারনেট ওয়েবসাইট।ইনকিলাব
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








