এটর্নী মঈন চৌধুরী পুনরায় ডিষ্ট্রিক্ট লীডার নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কমিউনিটি এ্যাক্টিভিস্ট ও মূল ধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লীডার পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত ১৭ই সেপ্টেম্বর ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টি কনভেনশনে প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে পুননির্বাচিত হন। এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী দ্বিতীয়বারের মতো ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লীডার পদে অভিষিক্ত হলেন। ২০১৬ সালে তিনি প্রথম এই পদে নির্বাচিত হন।
উল্লেখ্য, এটর্নী মঈন চৌধুরী প্রথম বাংলাদেশী ও সাউথ এশিয়ান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত এটর্নী এবং ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এ্যাট লার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন।
পুনঃনির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে এটর্নী মঈন চৌধুরী বর্তমান ট্রাম্প শাসনামলের এই সময়ে তার উপর ডেমোক্র্যাটিক পার্টির এই গুরু দায়িত্ব অর্পন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন কংগ্রেশনাল আসনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan