Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

এটা শুধু আমার নয় সকল বাংলাদেশীর গর্বের বিষয় -নীনা আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: April 28, 2014 | 8:55 AM

এনা, নিউইয়র্ক : আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান- আমেরিকান এন্ড প্যাসিফিক আইল্যান্ডার্স বিষয়ক পরামর্শ কমিটির সদস্য হিসাবে নিয়োগ পেয়েছেন প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নীনা আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত ২৪ এপ্রিল নীনা আহমেদের নাম প্রস্তাব করেন। এই কমিশনের সর্বমোট ১৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন বাংলাদেশী নীনা আহমেদ। প্রথম বাংলাদেশী হিসাবে নিয়োগ পাওয়া নীনা আহমেদ নিউজ এজেন্সি এনাকে তার অনুভূতি এবং শুভেচ্ছার জবাবে (নিউইয়র্ক সময় অনুযায়ী) ২৬ এপ্রিল দুপুরে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। মানুষের জন্য আমরা কাজ করেই চলেছি। এটা সেই কাজেরই স্বীকৃতি। এই নিয়োগ শুধু আমার জন্য গর্বের বিষয় নয়, সকল মানুষের গর্বের বিষয়, সকল বাংলাদেশী এবং বাংলাদেশের গর্বের বিষয়। বাংলাদেশে এবং আমেরিকার সম্পর্ক এবং জিএসপি নিয়ে প্রশ্ন জবাবে নীনা আহমেদ বলেন, দেখুন আমি এখনো শপথ নিইনি। যেহেতু শপথ নিইনি, সেহেতু এই সব বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আমি শপথ নেয়ার পর হোয়াইট হাউজের প্রেসের মাধ্যমে যা বলার বলবো। তাছাড়া আমরা যারা নিয়োগ পেয়েছি। তাদের একটি এথিক্স ট্রেনিং হবে। আমি সেই প্রিরিয়ডের মধ্যে আছি। তিনি আরো বলেন, আমাদের শপথ অনুষ্ঠান হবে আগামী ৬ মে হোয়াইট হাউজে সকল ৯টা থেকে দুপুর ১২টায়। এই অনুষ্ঠানে সবাই যোগদান করতে পারবেন। তবে সবাইকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এই অনুষ্ঠানে বিচারপতি আমরা যারা কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছি তাদের শপথ পাঠ করাবেন। এ ছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
ফিলাডেলফিয়ায় বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত নীনা আহমেদ ১৯৮০ সালে আমেরিকায় এসেছিলেন। আমেরিকায় এসে কয়েক বছর মিশিগানে বসবাস করেন। এরপর ১৯৯০ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা কাজে লিপ্ত রয়েছেন। এ ছাড়াও তিনি ফিলাডেলফিয়ায় বসবাসরত এশিয়ান আমেরিকানদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে বাংলাদেশী বংশোদ্ভূত নীনা আহমেদকে এশিয়ান আমেরিকান বিষয়ক ২৫ সদস্যের কমিশনের চেয়ারম্যান নিয়োগ করেন ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার। অন্যদিকে মূলধারায় কাজের স্বীকৃতি স্বরূপ নীনা আহমেদকে উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ঠিকানা আয়োজিত এবিসি কনভেনশনে এওয়ার্ড প্রদান করা হয় ২০১২ সালে।
উল্লেখ্য, নীনা আহমেদ স্বামী নসরাত উল্যাহ এবং দুই কন্যাসহ ফিলাডেলফিয়ায় বসবাস করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ