এনআরবি এওয়ার্ড পেলেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আকতার হোসেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভার্জিনিয়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিসেবী, অত্যন্ত সুপরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আকতার হোসেন এবার সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে সন্মানজনক এনআরবি এওয়ার্ডস পেয়েছেন। ১০ নভেম্বর শুক্রবার নিউ ইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শোটাইম মিউজিক এন্ড প্লে’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন। এখানে উল্লেখযোগ্য যে ওয়াশিংটন ডিসি এলাকার প্রায় তিনযুগের অধিবাসী আকতার হোসেন তাঁর নানান গঠন্মুলক কর্মতৎপরতার জন্যে বিশেষভাবে প্রশংসিত।শোটাইম মিউজিক এর প্রধানের কাছ থেকে এই সম্মাননা গ্রহনের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আকতার হোসেনের স্ত্রী ও বিশিষ্ট কবি ফাহমিদা হোসেন শম্পা। বিভিন্ন ক্ষেত্রে প্রবাসে বিশেষ অবদানের জন্যে গেলো ক’বছর ধরে শোটাইম মিউজিক এন্ড প্লে এই এনআরবি এওয়ার্ডস দিয়ে আসছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!