Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

এনওয়াই আইটি’র এমবিএ আবদুস সালামের সাফল্যগাঁথা

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: April 11, 2014 | 5:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। যা নামেই সমধিক পরিচিত। নামের সঙ্গেই এর প্রত্যাশার মিল রয়েছে। নিউইয়র্কে যে ক’টি লাইভ পোল্ট্রি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি তার অন্যতম। এর সফলতার ধারাবাহিকতায় সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে মিট, ফিস মার্কেট এবং পরিপূর্ণ গ্রোসারী। জ্যাকসন হাইটস লাগোয়া 37-15 55th Street, Woodside, NY 11377 (bet. 37 & 38 Ave.) এ বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিস মার্কেট এর ১২ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে চলছে বিশাল মূল্য হ্রাস সেল। সীমিত সময়ের জন্য এ মূল্য হ্রাস।
এছাড়া বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম এর বিশেষ সেল চলছে।
বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিস মার্কেট কতৃপক্ষ জানান, মূল্য হ্রাস তালিকায় রয়েছে অনেক আইটেম। এর মধ্যে ১০টি কালার (রেড/ব্ল্যাক) কিনলে ২টি ফ্রি, ৩টি হার্ড চিকেন $12.99
এছাড়াও সুলভ মূল্যে বিক্রি হচ্ছে, কবুতর, কোয়েল, ঢাকার, তিতি মুরগী ও রাতা মোড়গ, বালি হাঁস, হাঁস ও কোয়েলের ডিম।
প্রতিদিন জবেহ করা হালাল মাংসের মধ্যে রয়েছে- রেগুলার গোট- $3.99/lb, বেবি গোট- $6.49/lb, বিফ- $2.49/lb
বিমানে আসা তাজা মাছের মধ্যে রয়েছে- বোয়াল, আইড়, কোরাল, পাবদা, স্টার বাইন, লং বাইন, চিতল, কাতলা, বাছা, শোল।
এছাড়া, লাইভ তেলাপিয়া-$3.49/lb, লাইভ বাফেলো-$2.99/lb, আমেরিকান ইলিশ-(Shad) 99c/lb বিক্রি হচ্ছে।
অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে, লাইভ ক্যাটফিস স্যালমন, স্ট্রাইপ ব্যাস, সী ব্যাস, স্মেল্ট, হ্যারিং, শ্রিম্প, বাংলাদেশী গলদা চিংড়ি এবং ইলিশ মাছ।
গ্রোসারী পণ্যের মধ্যে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে : স্পেশাল রেশমি, পারবয়েলড বাসমতি রাইস, আমিন পারবয়েলড রাইস। এর মধ্যে পারবয়েলড বাসমতি রাইস-$16.99/20lb, আমিন পারবয়েলড রাইস-$9.99/20lb
এছাড়া, ৩ প্যাক কচু লতি-$4.99/lb, ৩ প্যাক সিমের বিচি-$4.99/lb, ৩ প্যাক কেসকি মাছ-$4.99/lb এবং ১ ডজন ডিম-99c.
বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিস মার্কেট এ EBT & Foodstamp Acceptable. ফ্রি ডেলিভারী।
বিসমিল্লাহ হালাল লাইভ -এ কুরবানি ছাড়াও আকিকার অর্ডার নেয়া হয়।
বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিস মার্কেট এর সত্ত্বাধিকারী আবদুস সালাম ভ’ঁইয়া। একজন অদম্য পরিশ্রমী মানুষের নাম। নিউইয়র্কে তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন লাইভ পোল্ট্রি ব্যবসায়। অসম্ভব পরিশ্রম আর অধ্যাবসায়ের ফলে খুব দ্রুত যুক্তরাষ্ট্রে একজন ব্যবসায়ী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। বলা যায় একজন সফল ব্যবসায়ী। যদিও তিনি এখনো নিজকে সফল হিসেবে মানতে রাজি নন। বললেন, সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছি মাত্র। তবে জানি, সফল হওয়ার জন্য ব্যবসায়ীক দুরদর্শীতা, প্রখর বৃদ্ধিমত্ত্বা, কৌশল, সততা এবং অদম্য উৎসাহ নিয়ে কাজ করতে হয়।
আজকের এ অবস্থানে আসার বিষয়ে জানালেন, নিজের অক্লান্ত শ্রম আর সর্বোপরি আত্মবিশ্বাসের ওপর ভর করেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর তাতেই এ সাফল্য এসেছে। যদিও শুরুর দিনগুলো অত মশৃণ ছিলো না।
বাংলাদেশের মেধাবী যুবক আবদুস সালাম ভ’ঁইয়া ’৮৯ সালে ঢাকা কলেজ থেকে এইসএসসি পাশ করেন কৃতিত্বের সাথে। যুক্তরাষ্ট্রে পড়তে আসেন ’৯২ সালে স্টুডেন্ট ভিসায়। কুইন্স কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন ২০০২ সালে। এনওয়াই আইটি থেকে এমবিএ করেন ২০০৫ সালে।
২০০২ সালে গ্রাজুয়েশনের বছরই বড়ভাইকে সাথে নিয়ে বিসমিল্লাহ হালাল লাইভ পোলট্রি ব্যবসা শুরু করেন। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
বললেন, প্রথমে কিছু প্রতিকুলতা ছিলো। নিষ্ঠা, আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করছি। তিনি বলেন, একে স্রেফ একটি ব্যবসা বলা যাবে না। আসলে এটি একটি সেবা। অন্যকে সহযোগিতা করা। মূল উদ্দেশ্য শুধু মুনাফা নয়। এর মাধ্যমে মানুষের ভালবাসা পেয়েছি। কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমার জীবন যাপনের জন্য এ থেকে যা পাচ্ছি তা যথেষ্ঠ। তাই মুনাফার পিছনে ছুটছি না।
আবদুস সালাম ভ’ঁইয়া বললেন, তার এখানে বাংলাদেশি ক্রেতার সংখ্যাই বেশি। অন্যান্য কমিউনিটিরও অনেক ক্লায়েন্ট রয়েছে। দেখা গেছে, একজন কিনে খুশি হলে তার বন্ধুরাও চলে আসেন কিনতে। এভাবে ব্যবসা বিস্তৃত হচ্ছে সর্বত্র। বাংলাদেশী সেলেব্রেটি, সরকারি কর্মকর্তা, মসজিদের ঈমাম, ডাক্তার সকল শ্রেণী পেশার শীর্ষ পর্যায় থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার ক্রেতা। নিউইয়র্কের বাইরেও তার ব্যবসার সুনাম ছড়িয়ে পড়েছে। নিউজার্সী, কানিক্টিকাট, ওয়াশিংটন, ভার্জিনিয়াসহ বিভিন্ন স্টেট থেকে অনেকে আসেন কেনা-কাটা করতে।
বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিস মার্কেট এর একজন নিয়মিত গ্রাহক ঈমাম মাওলানা ফায়েক উদ্দিন বলেন, এখানে সব কিছুই হালাল ও শরীয়াহ্ সম্মত। পার্কিং এরও সুবিধা রয়েছে। তাই এখান থেকে বাজার করে তৃপ্তি পাই।
এখানকার গ্রাহক ডা. আবদুস সামাদ চৌধুরী বলেন, বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি, মিট এন্ড ফিস মার্কেট এর পণ্য স্বাস্থ্য সম্মত। তাই এখান থেকে বাজার করি।
আবদুস সালাম ভ’ঁইয়া বললেন, বাংলাদেশি কমিউনিটিসহ সকল কমিউনিটিকে গুরুত্ব দেন সমানভাবে। সব কমিউনিটির কাছে জনপ্রিয় করে তুলতে চাই। মানুষের মধ্যে আস্থা তৈরির মাধ্যমে এই জনপ্রিয়তা অর্জন করতে চাই। কাস্টমাররা তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল একথা জানিয়ে বলেন, আমিও আমার কাজের প্রতি দায়িত্বশীল।
আবদুস সালাম ভ’ঁইয়া জানালেন, তিনি দিনে কমপক্ষে ১২ ঘণ্টা সময় দেন তার ব্যবসায়। দায়িত্বের কারণেই সেটা দিতে হয়। এটি একটি অমূল্য কাজ। তা কোনো অর্থের নিরীখে বিচার করা যাবে না। এখানে আনন্দটাই মুখ্য। লক্ষ্য হচ্ছে কাস্টমারদের শতভাগ সন্তুষ্টি। মুনাফার দিকটি নিয়ে কখনোই ভাবি না। এতে ক্রেতার আনন্দটা উপলব্দি করা যায়। এতে যতটা না ব্যবসা তার চেয়ে অনেক বেশি মানুষের মনকে জয় করা। কোনো এক ক্রেতা সন্তুষ্ট না হলে তা তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখি, কোথায় আমাদের দুর্বলতা।
দেশ থেকে যারা বিদেশে এসে কাজ করেন তাদের ধৈর্য্যধরে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ আবদুস সালাম ভ’ঁইয়ার।
সফলতার সিড়িতে পা রাখার পরপরই তিনি দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছেন। গরীবদের সাহায্যে সবসময় হাত বাড়িয়েছেন। এখনো এলাকার গরিব ছাড়াও মসজিদ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য করে চলেছেন সমানভাবে। আবদুস সালাম ভ’ঁইয়া সাধারন জীবন পছন্দ করেন। ব্যাক্তি জীবনে তিনি ভদ্র, নম্র ও বিনয়ী। সবার সাথে খোলামেলাভাবে কথা বলতে পছন্দ করেন তিনি। তার দেশের বাড়ি কুমিল্লার চান্দিনা। নিউইয়র্কে স্ত্রীকে নিয়ে সুখে দিনাতিপাত করছেন এই দম্পতি।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV