Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে কর্মরত বাংলাদেশীদের জমজমাট ফ্যামিলি নাইট

অনলাইন ডেস্ক পঠিত: 145 বার

প্রকাশিত: January 17, 2023 | 3:47 AM

ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশীদের সংখ্যা বাড়ছে। সেই সাথে নিউইয়র্কের বিভিন্ন সেক্টরে কর্মীর সংখ্যাও বাড়ছে বাংলাদেশী আমেরিকানদের। নিউইয়র্ক সিটিতে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে নিউইয়র্ক সিটি ট্রানজ্রিট (এমটিএ)। এমটিএতে বিপুল সংখ্যক বাংলাদেশী এখন কর্মরত আছেন। তারা প্রতিদিন নিউইয়র্ক সিটির সর্বসাধারণকে সেবা দিয়ে আসছেন।

বাংলাদেশী আমেরিকান এনওয়াইসিটি এ্যামপ্লয়িস’র আয়োজনে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয় প্রথম অ্যানিুয়েল এনওয়াইসিটি ফ্যামিলি নাইট। ইভেন্ট অর্গাইজারের মধ্যে ছিলেন আজাদ তালুকদার, রোকসানা বেগম, রুশদি হক, জুবায়ের আহমেদ, শামীম আহমেদ, সাফওয়ান চৌধুরী, সাইফ আজাদ, দীপক দাস, গোপাল দাস, এনামুল হক জনি, মোহাম্মদ মাসুম, নাজিম উদ্দিন, ফারহানা চৌধুরী এবং আহনাফ আলম। ফ্যামিলি নাইটের উদ্বোধন করেন আজাদ তালুকদার। এই সময় সব আয়োজক উপস্থিত ছিলেন। কয়েক পর্বের এই অনুষ্ঠানের তারেক আহমেদ ও আহনাফ আলমের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিডব্লিউ লোকাল-১০০ এর সাবেক প্রেসিডেন্ট টনি ওটানো, বর্তমান প্রেসিডেন্ট রিচার্ড ডেভিড, ইউটিএল’র প্রেসিডেন্ট মারিও বুচ্যারি, ক্যানেথ বালিয়ার, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লু, নিউইয়র্কের প্রথম মুসলিম এবং বাংলাদেশী আমেরিকান কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের ডেপুটি কন্সাল জেনারেল নাজমুল হাসান, কুইন্স ডেমোক্র্যাটিক এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী, পুশিল অফিসার লুথ্যারেন্ট কমান্ডার শামসুল হক, লুথ্যারেন্ট ফখরুল ইসলাম, লুথ্যারেন্ট মাহবুবুর খান, নিউইয়র্ক সিটির ডেপুটি পাবলিক এডভোকেট তারিক আহমেদ।

হলভর্তি অডিটোরিয়ামে এমটিএর প্রথম বাংলাদেশী আমেরিকান (পুরুষ) এ্যামপ্লয়ি মোহাম্মদ আলী এবং মহিলা নীনা রহমানকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মিটু আহমেদ এবং এ্যামপ্লয়ি পরিবারের সদস্যরা, কবিতা আবৃত্তি করেন অসীম সাহা, অশোক ব্যানার্জি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ