Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

এন্টার্কটিকার পেঙ্গুইন গণনা

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: January 28, 2013 | 7:06 PM

 

এবিএম সাইফুল ইসলাম গাজী : এন্টার্কটিকা! বরফাবৃত এক মহাদেশ। যাকে বলা হয় পৃথিবী দক্ষিণ South Pole বা কুমেরু, যার আয়তন ১,৩৭,২৬,৯৪৭ বর্গকিলোমিটার। এর মাঝে মালভূমি ও পর্বতশৃঙ্গ দেখা যায়। এখানকার মাউন্ট ইরেবাস একটি সক্রিয় আগ্নেয়গিরি। বরফের নিচে বিশাল বিশাল হ্রদও আছে। গ্রীষ্মকালে এখানকার উপকূলীয় অঞ্চলে সিল, তিমি ও পেঙ্গুইনসহ বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। পৃথিবীর বুকে এই প্রথম গোটা একটা প্রজাতিকে শনাক্ত করা গেছে সুদূর মহাকাশ থেকে। এই প্রজাতিটির নাম হলো এন্টার্কটিকার পেঙ্গুইন। উপগ্রহ থেকে হাই রেজুলেশন ছবি বিশ্নেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, দক্ষিণ মেরুতে পেঙ্গুইনের সংখ্যা হবে প্রায় ৬০০০০০। তবে আগে যা ধারণা করা হয়েছিল, এই সংখ্যা তার দ্বিগুণ। এই গবেষণাটি করেছে ব্রিটিশ এন্টার্কটিক সার্ভে। মেরু অঞ্চলে বিশাল এলাকাজুড়ে সমুদ্রের ভাসমান বরফের উপরে উপনিবেশ করে থাকে এই পেঙ্গুইনরা। এই সার্ভের প্রধান পিটার প্যাট্টের বলেছেন, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে সারাবিশ্ব বিভিন্ন প্রজাতির প্রাণীর গতিবিধি ও তাদের সংখ্যা গণনা করা সম্ভব হবে। বিশেষ করে বড় আকারের তৃণভোজী প্রাণী। আশপাশের পরিবেশের তুলনায় যাদের গায়ের রং আলাদা করা সহজ, তাদের ক্ষেত্রে এই প্রযুক্তি বেশি প্রযোজ্য। পেঙ্গুইনের চলাফেরা গতিবিধির নিখুঁত হিসাব দিতে পারবে, মহাকাশে উপগ্রহ থেকে তোলা এসব অত্যাধুনিক প্রযুক্তির ছবি। এখানে একটানা ৬ মাস দিন ও ৬ মাস রাত। আর এই ৬ মাস দিনের সময়ই এখানে গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা কখনও কখনও হিমাঙ্কের উপরে উঠে। অন্য সময় ৬ মাস রাতে শীতকাল। এ সময় তাপমাত্রা সব সময়ই ০ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ