Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

এবসিকন শহরে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: February 14, 2024 | 9:29 PM

সুব্রত চৌধুরী – সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা-সংস্কৃতি ও শুভ্রতার দেবী। তাঁর সৌম্য অবয়ব, শুভ্র বসন, হংস সম্বলিত পুস্তক ও বীণাধারিনী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এমনভাবেই বিরাজিত। অনন্তকাল ধরে শিক্ষাকে উঁচুস্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে। ঋষিরা ব্রহ্মের অনন্তশক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন। ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাঁকে সরস্বতী দেবী জ্ঞ্যানে পূজার্চনা করা হয়।যে কারনে শাস্ত্রে বলা হয়েছে,চতুর্ভুজা ব্রহ্মের মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্না বীনাধারিনী চন্দ্রের শোভাযুক্তা দেবীই হলেন সরস্বতী। সরস্বতীর ধ্যান,প্রনামমন্ত্র ও স্তবমালা থেকে সামগ্রিক রূপটি হল-‘তিনি শুভ্রবর্ণা শ্বেত পদ্মাসনা, শ্রীহস্তে লেখনী,পুস্তক ও বীণা’।


স্থানীয় সময় মংগলবার ( ১৩ ফেব্রুয়ারি ) নিউজার্সি রাজ্যের এবসিকন শহরের একটি ভেনুতে রাধা কৃষ্ণ মন্দিরের উদ্যোগে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়। ওইদিন মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধূনোর গন্ধে মাতোয়ারা ধরনীতে বেজে উঠেছিল শান্তির মোহনীয় সুর।


আটলান্টিক কাউনটিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওইদিন পুরোহিত সুভাষ চক্রবর্তীর পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরনে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরন করা হয়। রাধা কৃষ্ণ মন্দিরের কর্মকর্তারা সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা এবং অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV