Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এবার আসছে অ্যান্ড্রয়েড টেলিভিশন

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: June 2, 2014 | 5:00 PM

কাজী আলম : খুব শিগগির বাজারে আসছে গুগলের অ্যান্ড্রয়েড টেলিভিশন। চলতি মাসের ২৫ ও ২৬ জুন সানফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও’তে নতুন এ টেলিভিশন উন্মোচন করা হবে। গুগলের তৈরি বিশেষ এ অ্যান্ড্রয়েড টিভিতে টেলিভিশন অনুষ্ঠান দেখার পাশাপাশি একটি টপ বক্স সেট থাকবে। এর সাহায্যে অনলাইন থেকেও সরাসরি টেলিভিশন কনটেন্ট দেখা যাবে। সরাসরি ইন্টারনেট কনটেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে গুগল। আর নতুন এ পণ্য বাজারজাত করতে নেটফ্লিক্স ও হুলুপ্লাস গুগলের সঙ্গে কাজ করবে বলেও জানা গেছে। এর আগে ২০১০ সালের সম্মেলনে ঘোষণা দেওয়া গুগল টিভিতেও প্রায় একই রকম সুবিধা ছিল। তবে গুগলের সে টিভির জন্য বেশির ভাগ অ্যাপস কিনে ব্যবহার করতে হতো। তবে সে টিভির চেয়ে এবারের অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে থাকছে বিশেষ পরিবর্তন। অ্যান্ড্রয়েড টিভিতে শুধু সরাসরি ইন্টারনেট থেকে কনটেন্ট দেখার পাশাপাশি অ্যান্ড্রয়েড গেমও খেলা যাবে।প্রথম আলো —টেকরাডার ও বিজনেস ইনসাইডার অবলম্বনে 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV