এবোলা থেকে সেরে ওঠা নার্সকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলিঙ্গন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রাণঘাতী এবোলা ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা নার্স নিনা ফামকে (২৬) দীর্ঘ আলিঙ্গনের মাধ্যমে উষ্ণ সম্ভাষণ জানিয়েছেন। হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে যুক্তরাষ্ট্রে এবোলায় আক্রান্ত প্রথম রোগী নিনাকে আলিঙ্গন করেন ওবামা। সাংবাদিকরা প্রবেশাধিকার না পেলেও, ফটোগ্রাফারদের প্রবেশাধিকার ছিল। তারা আলিঙ্গনের এ বিশেষ মুহূর্তটিকে ফ্রেমবন্দি করলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ডালাসের একটি হাসপাতালে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছিলেন নিনা। লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া এক রোগীর সেবা করার সময় তিনি ভাইরাসটির সংস্পর্শে এসেছিলেন। ম্যারিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) স্বাস্থ্য কেন্দ্র থেকে গতকাল সকালে ছাড় দেয়া হয় সুস্থ হয়ে ওঠা নিনাকে। নিনা ‘এবোলামুক্ত’ বলে জানান ওই স্বাস্থ্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এনআইএইচ ছাড়ার সময় নিনা সাংবাদিকদের বলেন, ‘আজ এখানে দাঁড়াতে পেরে ভাগ্যবান ও আশীবার্দপুষ্ট’ মনে করছেন নিজেকে। তিনি বলেন, ‘প্রার্থনার ক্ষমতায়’ বিশ্বাসী তিনি। তার আরোগ্য লাভের জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান নিনা ফাম।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!