Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এবোলা মোকাবিলায় ১৯৩ কোটি টাকা দিচ্ছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গ

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: October 15, 2014 | 8:21 AM

বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গতকাল এক ঘোষণায় বলেছেন, তিনি ও তার স্ত্রী প্রিসিলা চ্যান প্রাণঘাতী ভাইরাস এবোলা প্রতিরোধে আড়াই কোটি ডলার অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ১৯৩ কোটি ৫০ লাখ টাকা দান করবেন। ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল ফাউন্ডেশন’-এ বিপুল এ অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে তার ইচ্ছার কথা ব্যক্ত করেন জাকারবার্গ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই পোস্টে জাকারবার্গ লিখেছেন, স্বল্প সময়ের মধ্যেই আমাদের এবোলা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, যাতে এ সংক্রমণ আর ছড়াতে না পারে এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক স্বাস্থ্য সমস্যায় পরিণত না হয়। এ প্রসঙ্গে তিনি এর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এইচআইভি ও পোলিও সংক্রমণের দৃষ্টান্ত উপস্থাপন করেন। গিনিতে গত মার্চে প্রথম এ ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এবং পরে তা পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৪ জন এবং প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৪৪৭ জন। গতকাল সর্বশেষ এ পরিসংখ্যান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক জেনারেল ব্রুস এইলওয়ার্ড।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV