Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এখন বিশ্বব্যাপী উদাহরণ

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: February 5, 2011 | 1:21 AM

 শারকে চামান খান: এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য এখন বিশ্বব্যাপী উদাহরণ।শুক্রবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে UNDP/UNFPA, UNICEF, WFP I UN Women এবং UNOPS এর  “Equity narrowing the gaps to push for achievement of the MDG’s শীর্ষক প্রথম যৌথ নির্বাহি সভায় বক্তাদের আলোচনায় সার্থক উদাহরণ হিসেবে বারবার বাংলাদেশের নাম উঠে আসছিলো।

 

 

UNICEF এর নির্বাহি বোর্ডের সভাপতি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন এর সভাপতিত্বে এ যৌথ সভায় UNICEF এর নির্বাহি পরিচালক ড. এ্যানথনি লেইক (Anthony Lake) এবং টঘউচ প্রশাসক মিজ্ হেলেন ক্লার্ক (Helen Clark) মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. এ্যানথনি লেইক এমডিজি অর্জনে জাতিসংঘের অঙ্গ সংস্থাসমূহের সমতাভিত্তিক সমন্বিত (Equity Based Approach) উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। মিজ্ হেলেন ক্লার্ক বলেন এই উদ্যোগের মাধ্যমে এমডিজি অর্জনের মধ্য দিয়ে টেকসই মানব উন্নয়ন সম্ভব। UN Women এর নির্বাহি বোর্ডের সভাপতি মিজ্ উ জয় ওগউ (U. Joy Ogwu), UN Women এর নির্বাহি পরিচালক মিজ্ মিশেল ব্যাশেল (Michelle Bachelet) এবং UNFPA এর নির্বাহি পরিচালক ড. বাবাটুন্ডে ওসোটিমেহিন (Babatunde Osotimehin) উপস্থিত ছিলেন।

 

 

এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন স্থায়ী মিশনের ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান। ৬৫তম সাধারণ অধিবেশনের প্রাক্কালে এমডিজি শীর্ষ সম্মেলনে যোগদানকালে  UNICEF এর একটি সেমিনারে অংশগ্রহণ কালে এমডিজি বাস্তবায়নে UNICEF এর সমতাভিত্তিক উদ্যোগের (Equity Based Approach) প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন সমর্থন এবং বাংলাদেশে এই মডেল অনুসরনে তাঁর আগ্রহ এমডিজি অর্জনে বাংলাদেশকে আরো সফল করবে বলে সকলকে অবহিত করেন তিনি। বিষয়টি সকল সদস্য রাষ্ট্রের মনোযোগ আকর্ষণ করে। সভায় প্রায় প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের বক্তব্যে এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।এর আগে ৩১শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত UNDP/UNFPA, এবং UNOPS এর নির্বাহি বোর্ডের অধিবেশনকালে বিভিন্ন ক্ষেত্রে যেমন দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবতর্ন মোকাবেলা, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় সরকার শক্তিশালীকরণে বাংলাদেশ সরকারের সাফল্যের বিষয়টি প্রশংসিত হয়েছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV