এলডিসি-৫ প্রস্তুতিমূলক সভার থিমেটিক আলোচনা: এলডিসি থেকে উত্তরণ টেকসই করতে প্রয়োজন সাহসী, উদ্ভাবনী, উন্নত ও সমন্বিত সহায়তা পদক্ষেপ-রাষ্ট্রদূত ফাতিমা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: স্বল্পোন্নত দেশের ক্যাটেগরি থেকে উত্তরিত ও উত্তরণের পথে থাকা দেশগুলোর উত্তরণকে টেকসই করতে উন্নয়ন সহযোগী দেশ ও গ্রুপ এবং জাতিসংঘসহ সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সাহসী, উদ্ভাবনী, উন্নত ও সমন্বিত সহায়তা পদক্ষেপ প্রয়োজন -২৬ মে জাতিসংঘ সদরদপ্তরে চলমান এলডিসি-৫ প্রস্তুতিমূলক সভায় অংশ হিসেবে আয়োজিত এক ভার্চ্য়ুাল থিমেটিক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। “উত্তরিত ও উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য উন্নত সহায়তা পদক্ষেপ” শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন; জাতিসংঘের কমিটি ফর ডেভোলপমেন্ট পলিসি (ইউএন-সিডিপি) ও স্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের জন্য নিযুক্ত জাতিসংঘের উচ্চ প্রতিনিধির কার্যালয়।
রাষ্ট্রদূত ফাতিমা বলেন, কোভিড-১৯ এর কারণে এলডিসি থেকে উত্তরিত ও উত্তরণের পথে থাকা দেশগুলি এজেন্ডা-২০৩০ বাস্তবায়নে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন সঙ্কটময় পরিস্থিতিতে দেশগুলোর বাণিজ্য, মেধাস্বত্ত্ব অধিকার ও বিনিয়োগের ক্ষেত্রে ‘টেকসই উত্তরণ সহায়তা সুবিধাদি (এসজিএসএফ)’ এর মতো নতুন ও উন্নত সহায়তা কাঠামোর বাস্তবায়ন করা প্রয়োজন।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রত্যাশা ব্যক্ত করেন যে জাতিসংঘসহ ‘ইন্টার-এজেন্সি টাক্স ফোর্স (আইএটিএফ)’ এসকল দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় যুৎসই ধারণা নিয়ে আসবে যা উত্তরিত ও উত্তরণের পথে থাকা দেশগুলোর টেকসই উত্তরণ নিশ্চিত করবে এবং তাদেরকে পিছলে পড়ার ঝুঁকি থেকে রক্ষা করবে।
কাতারে ২০২২ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের পঞ্চম এলডিসি সম্মেলনের সফলতা ঘরে তুলতে প্রস্ততিমূলক কমিটির চলমান এই সভা তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন এলডিসি-৫ এর প্রস্তুতিমূলক সভার কো-চেয়ার রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনি আরও বলেন, প্রস্তুতি কমিটির এ সভাসমূহের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারগণ উত্তরিত ও উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য কোভিড-১৯ এর চ্যলেঞ্জসহ উত্তরণের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় যথোপযুক্ত সহায়তা পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
আলোচনা অনুষ্ঠানটিতে অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর পরিচালক তাফিরি টেসফাসিউ এবং ড. দেবপ্রিয় ভট্টাচার্য। জনাব তাফিরি এজিএসএফ এর বিস্তারিত বিষয় এবং ড. দেবপ্রিয় উত্তরণের পথে থাকা দেশগুলোর নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়া নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।
ইভেন্টটিতে স্ব স্ব দেশের উত্তরণ পরবর্তী অভিজ্ঞতা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন মালদ্বীপের জাতীয় পরিকল্পনা, গৃহায়ন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসলাম এবং ভানুয়াতুর প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক গ্রিগরি নিম্বটিক।
আলোচনায় অংশ নেনস্বল্পোন্নত দেশ, ভূ-বেষ্টিত উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের জন্য নিযুক্ত জাতিসংঘের উচ্চ প্রতিনিধির কার্যালয়ের পরিচালক ও আইএটিএফ এর সভাপতি; ইউরোপীয় ইউনিয়ন কমিশনের উপ-ইউনিট প্রধান, আইটিইউ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল। বক্তব্য রাখেন বাংলাদেশ, লাওস ও জিবুতিতে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও তাদের প্রতিনিধিবর্গ। স্বত:স্ফুর্ত আলোচনা পর্বে অংশ নেন জাতিসংঘে নিযুক্ত লাওস, নেপাল ও ভূটান স্থায়ী মিশনের প্রতিনিধিবর্গ। জাতিসংঘের সদস্য দেশসমূহের উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিক এবং জাতিসংঘ সদরদপ্তর, এর সহযোগী সংস্থা ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবর্গ ইভেন্টটিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৪ মে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হওয়া এলডিসি-৫ এর প্রস্তুতিমূলক সভা আগামী ২৮ মে শেষ হবে।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








