Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

এলো অ্যাপলের সবচেয়ে পাতলা ও ফিচারসমৃদ্ধ আইপ্যাড

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: October 18, 2014 | 2:34 PM

টেক-জায়ান্ট অ্যাপলের নতুন দুটি ট্যাবলেট আইপ্যাড এয়ার ২ এবং আইপ্যাড মিনি ৩ প্রদর্শন করা হলো গত বৃহস্পতিবার । আইপ্যাড এয়ার ২ নামে দ্বিতীয় প্রজন্মের ট্যাবলেটটি বিশ্বজুড়ে প্রযুক্তি-প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দাবি করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে পাতলা আইপ্যাড এটি। সর্বশেষ বাজারে ছাড়া আইপ্যাডের তুলনায় এটি ১৮ শতাংশ পাতলা এবং এর ওজন আধা কেজির একটু কম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া। গতকাল থেকে এ দুটি ডিভাইসের প্রি-অর্ডার নেয়া শুরু করেছে অ্যাপল। ৯ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের এ আইপ্যাডের পুরুত্ব মাত্র ৬ দশমিক ১ মিলিমিটার বা দশমিক ২৪ ইঞ্চি। অ্যাইপ্যাডটি আইফোন ৬ ও ৬ প্লাসের চেয়েও পাতলা। ওই দুটি ডিভাইসের পুরুত্ব যথাক্রমে ৬ দশমিক ৯ ও ৭ দশমিক ১ মিলিমিটার। একই সঙ্গে ওই দুটি ডিভাইসের প্রসেসরের তুলনায় দ্রুতগতির প্রসেসর সংযোজন করা হয়েছে আইপ্যাড এয়ার ২-তে। এতে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও সংযোজন করা হয়েছে। এতে রয়েছে উন্নত রেটিনা ডিসপ্লে। প্রথমবারের মতো স্ক্রিন বা পর্দায় থাকছে অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং সিস্টেম। আইপ্যাড এয়ার ২-তে রয়েছে ৮ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা ও ১ দশমিক ১২ মাইক্রন পিক্সেলের ফেইস টাইম এইচডি ক্যামেরা। ব্যাটারিতে চার্জ থাকবে একটানা ১০ ঘণ্টা পর্যন্ত। তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে আইপ্যাডটি। রঙ তিনটি হচ্ছে- সিলভার, স্পেস গ্রে ও গোল্ড। অক্টোবরের শেষ নাগাদ বাজারে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন প্রযুক্তি বাজারে ১৬ জিবি আইপ্যাডের মূল্য ৪৯৯, ৬৪ জিবির ৫৯৯ ও ১২৮ জিবির মূল্য ৬৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV