Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

এল ‘উইন্ডোজ ১০’

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: September 30, 2014 | 11:41 PM

সানফ্রান্সিসকোতে উইন্ডোজ ১০ এর ঘোষণা দিয়েছে মাইক্রোসফটউইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘উইন্ডোজ ১০’ এর ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অনুষ্ঠানে উইন্ডোজ ৮ এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০ এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, এবারে উইন্ডোজ ৯ আনতে পারে মাইক্রোসফট। কিন্তু উইন্ডোজ ৯ না এনে মাইক্রোসফট সরাসরি ‘উইন্ডোজ ১০’ এর ঘোষণা দিল।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন জানিয়েছেন, ‘উইন্ডোজ ১০ হবে আমাদের অন্যতম এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম।’
বর্তমানে বিশ্বে ১৫০ কোটিরও বেশি পণ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে। অবশ্য দুই বছর আগে বাজারে ছাড়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি আশানুরূপ জনপ্রিয় হয়নি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ উইন্ডোজ ব্যবহারকারী উইন্ডোজ ৮ ব্যবহার করছেন।
টেরি মেয়ারসন বলেন. উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম তৈরির প্রকল্পটি অভ্যন্তরীণভাবে দীর্ঘদিন ধরে থ্রেসহোল্ড নামে পরিচিত ছিল। এটি মাইক্রোসফটের নতুন ধরনের একটি পদ্ধতি যাতে মোবাইল ডিভাইসও সমর্থন করবে। উইন্ডোজ ১০ নামটির অর্থ হচ্ছে ‘লাফ’। এটি এক্সবক্স থেকে পিসি, ফোন, ট্যাবলেট এমনকি ক্ষুদ্র স্মার্টপণ্যগুলোতেও চলবে।’
সব ধরনের পণ্যেই ব্যবহার করা যাবে উইন্ডোজ ১০বাজার গবেষকেরা বলছেন, উইন্ডোজকে জনপ্রিয় করতে এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মাইক্রোসফটকে। অ্যাপল আর গুগলের কল্যাণে ব্যবহারকারীদের অন-স্ক্রিন জীবনে একচ্ছত্র আধিপত্য এখন আর মাইক্রোসফটের নেই। গার্টনারের তথ্য অনুযায়ী, এক দশক আগে ব্যক্তিগত কম্পিউটার থেকে ভারচুয়াল জগতে যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল মাইক্রোসফট এখন মাত্র ১৪ শতাংশ পণ্যে শুধু উইন্ডোজ ব্যবহূত হচ্ছে।
মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম নিয়ে বিশ্লেষকেরা সকর্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। এফবিআর ক্যাপিটালের বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, ‘মাইক্রোসফট একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। আমাদের চাহিদা পূরণের মতো এতে না থাকলেও এখন কেবল এর শুরু হতে যাচ্ছে।’
সানফ্রান্সিসকোর অনুষ্ঠানে মাইক্রোসফটের নির্বাহী জো বেলফিউরি মঞ্চে উইন্ডোজ সফটওয়্যারটির প্রদর্শন করেন। তিনি ট্যাবলেটের জন্য টাচ নিয়ন্ত্রিত একটি মোড এবং মাউস ও কীবোর্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এই দুটি মোড দেখান। পণ্যভেদে এই দুটি মোড বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। অবশ্য কবে নাগাদ এই সফটওয়্যারটি বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত জানাননি টেরি মেয়ারসন।
বাজার বিশ্লেষকেরা বলেছেন, আগামী বছর নাগাদ এটি বাজারে আসতে পারে। বুধবার থেকে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে থেকে উইন্ডোজ ১০ এর প্রিভিউ সংস্করণটি পাওয়া যাবে।
অনেকেই ধারণা করছেন, মোবাইল ফোনে উইন্ডোজ বিনামূল্যে আপগ্রেড করে নেওয়ার সুযোগ দিতে পারে মাইক্রোসফট। প্রসঙ্গত, উইন্ডোজ থেকে প্রচুর মুনাফা করে মাইক্রোসফট।
মেয়ারসন বলেন, উইন্ডোজ ১০ যেহেতু সব পণ্যেই ব্যবহার করা যাবে তাই তাঁরা এর নাম দিতে চেয়েছিলেন ‘উইন্ডোজ ওয়ান’ কিন্তু এ নামটি ইতিমধ্যে পুরোনো হয়ে গেছে।
উইন্ডোজ ১০ এ ফিরে এসেছে স্টার্ট মেনু। এতে মাল্টিপল ডেস্কটপ, টাস্ক ভিউয়ের মতো আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ