Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাজমুল হাসান পাপন

অনলাইন ডেস্ক পঠিত: 119 বার

প্রকাশিত: November 17, 2018 | 5:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হওয়ার জন্য বাংলাদেশ থেকে একজনকে সুপারিশ করতে বলা হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে বেছে নেয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। অক্টোবরে আসে চূড়ান্ত সিদ্ধান্ত। তখন জানা যায়, এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসির পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবি সভাপতি। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। এবার সেটাও হয়ে গেল। গতকাল এসিসির সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। এ সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, প্রতিষ্ঠানটির গেম ডেভেলপমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ও এসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চতুর্থ বাংলাদেশি হিসেবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতির চেয়ারে বসলেন পাপন। এদিন পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি এহসান মানি’র কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। তার মেয়াদ আগামী দুই বছর। বাংলাদেশ থেকে প্রথমবার এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মাহামুদ। ১৯৮৯-৯১ মেয়াদে দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০০২-২০০৪ মেয়াদে সভাপতি হন তখনকার বিসিবি প্রধান আলি আসগর লবী। ২০১০-২০১২ মেয়াদে এই দায়িত্ব পালন করেন তখনকার বিসিবি সভাপতি ও বর্তমান সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV