Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন’র

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: July 12, 2017 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :  জাতিসংঘের চলতি ‘হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ)’ এর আওতায় ১২ জুলাই ইকোসক আয়োজিত “পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে দারিদ্র্য নিরসন ও সমৃদ্ধি উন্নয়ন : বিশেষ পরিস্থিতিতে ও বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত, ভূ-পরিবেষ্টিত স্বল্পোন্নত ও মধ্যম আয়ের দেশগুলির জন্য করণীয়” শীর্ষক সাইড ইভেন্টে একজন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশসমূহ কিভাবে কাজ করছে সে বিষয়ে সভায় ক) স্থিতিশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ, সংঘর্ষ ও দেশান্তরের মতো অবস্থায় স্বল্পোন্নত দেশসমূহ গৃহীত পদক্ষেপ ও নীতিমালার সাফল্য, খ) সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে এ জাতীয় অভিগমনের অন্তর্নিহিত আর্থ-সামাজিক মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানে গৃহীত পদক্ষেপ, এবং গ) এসডিজি’র মনিটরিং ও ফলোআপের ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশসমূহে কোন ধরনের প্রযুক্তি, উদ্ভাবন ও তথ্য-উপাত্ত সংগ্রহ ব্যবস্থা কার্যকর বলে বিবেচিত হয়েছে, ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়।
মতামত প্রদানকালে স্থায়ী প্রতিনিধি বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) বাস্তবায়ন করতে গিয়ে স্বল্পোন্নত দেশসমূহ যেসকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেক্ষেত্রে সহযোগিতা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে”।
উল্লেখ্য বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের বৈশ্বিক সমন্বয়কারী। এসডিজির এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশসমূহ অনেক ক্ষেত্রে দেশীয় জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছে মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “প্রতিবেশগত অভিযোজন নীতির বাস্তবায়নে বাংলাদেশ স্থানীয় জ্ঞান ব্যবহার করে জনগণ ও স্থানীয় সরকারের যৌথ প্রচেষ্টায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা দূর্যোগ ঝুকিহ্রাস ব্যবস্থাপনা গ্রহণ করেছি যা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। দুর্যোগ মোকাবিলায় জাতীয়ভাবে আমরা যে সক্ষমতা তৈরী করেছি সে অভিজ্ঞতা আমরা স্বল্পোন্নত দেশগুলোর সাথে বিনিময় করছি”।
তথ্য-প্রযুক্তি ও তথ্য-উপাত্ত সংগ্রহ ব্যবস্থা বিষয়ক আলোচনায় স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশ মানসম্মত উপাত্ত সরবরাহ এবং উপাত্ত সংগ্রহ নেটওয়ার্ক বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে। আমাদের পরিসংখ্যান ব্যুরো ড্যাটা ওয়ারহাউজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে”।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাঁর কার্যালয় ‘একসেস টু ইনফরমেশন’ প্রকল্প বাস্তবায়ন করছে যা সহজলভ্য, মানসম্মত ও নির্ভরযোগ্য সেবামূলক তথ্য-প্রযুক্তির উদ্ভাবনী গবেষণাগার হিসেবে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে পরিচিতি পেয়েছে। এছাড়া সরকার পাঁচ হাজারেরও বেশী ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা, ৪৩ হাজারেরও বেশী দপ্তরের ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম জাতীয় ওয়েভ পোর্টাল তৈরিসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসকল পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সরকার মানুষের দোড়গোড়ায় তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিচ্ছে”।
ইকোসকের ভাইস প্রেসিডেন্ট মি. ক্রিসটিয়ান ব্যরোজ মিলেট এ সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, গত ১০ জুলাই থেকে শুরু হওয়া এইচএলপিএফ-এর কর্মসূচি আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে। এইচএলপিএফ-এর এবারের অধিবেশনে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের জাতীয় রিপোর্ট ‘ভলান্টারি ন্যাশনাল রিভিউ’ সেশনে উপস্থাপন করবে। ১৭ থেকে ১৯ জুলাই এর কর্মসূচিতে এইচএলপিএফ-এর মন্ত্রী পর্যায়ের সভায় নেতৃত্ব দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল করিমসহ এইচএলপিএফ-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV