Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি’র সভায় ইফতার পার্টি আয়োজন সহ কমিউনিটির কল্যাণে কাজ করার সিদ্ধান্তসিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: January 12, 2023 | 9:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় জ্যাকসন হাইটস এলাকার একটি রেষ্টুরেন্টে এই হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে চলতি বছরের (২০২৩ সাল) কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা এবং আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার পার্টি আয়োজন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। খবর ইউএনএ’র।


সোসাইটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন। সভায় উপদেষ্টাদের মধ্যে এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী ও হাজী আব্দুর রহমান, সহ সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, অর্থ সম্পাদক এমদাদ রহমান তরফদার, সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, কার্যকরী সদস্য ফয়সল আহমেদ, হারুনুর রশীদ, আবু সোলেমান, মোহাম্মদ নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ১১ এপ্রিল মঙ্গলবার এস্টোরিয়ার আল আমীন মসজিদে ইফতার মাহফিল আয়োজিত হবে। এছাড়াও সুবিধাজনক সময়ে বাউল সঙ্গীত আয়োজন ছাড়াও বিগত বছরগুলোর মতো চলতি বছরও মানুষের পাশে তথা কমিউনিটির কল্যাণে কাজ করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ‘কমিউনিটি ফ্রিজ কর্মসূচী’ (ফ্রি ফুড সরবরাহ) অব্যাহত থাকবে।
সভায় সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদের কর্মকান্ডের জন্য ইউএস কংগ্রেসওম্যান ক্যারোলাইন মেলোনীর পক্ষ থেকে ‘কংগ্রেশনাল রিকোগনাইজেশন’ প্রদান করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV