এস আই টুটুল এবার সোনিয়ার সঙ্গে ঘর বাঁধলেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তারকা সঙ্গীত শিল্পী এস আই টুটুল টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। এর আগেই আলোচিত দম্পতি টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ২৩ বছরের দাম্পত্যের অবসান ঘটে। জুলাইর প্রথম সপ্তাহে টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া ও এস আই টুটুল বিয়ে করেন।
বেশ কিছুদিন থেকে বিশেষ ক্যাটাগরিতে গ্রীনকার্ড পাওয়া এস আই টুটুল যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করছিলেন। শারমিনা সোনিয়া দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করেন। তিনি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ।
টুটুল-তানিয়াকে শোবিজে আদর্শ ও সুখী দম্পতি হিসেবে বলা হতো। টুটুল-তানিয়ার বিয়ে হয় ১৯৯৯ সালের ১৯ জুলাই। এ সংসারে পাঁচ সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা স্বীকার করেছেন টুটুল। সবার কাছে নিজেদের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে এ কণ্ঠশিল্পী বলেছেন, ‘আমি তানিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে আলাদা থাকছিলাম। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’ টুটুলের বিয়ের খবরে শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিনেত্রী তানিয়া।
তিনি গণমাধ্যমে বলেন, ‘খবরটি আমিও শুনেছি। বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানত সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলেমেয়েদের ভালো জিনিসটাই শেখানোর চেষ্টা করেছি। কখনও তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি। টুটুল ভালো থাকুক। তার জন্য শুভকামনা রইল। সে যদি ভালো থাকে তাহলে আমার সন্তানরাও ভালো থাকবে। সুতরাং তার ভালো থাকাটা আমার জন্য জরুরি।’
টুটুল ও সোনিয়া জানান, খুব শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা সবাইকে জানাবেন। তারা দাম্পত্য জীবনের সুখ কামনায় সবার দোয়া চেয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল