Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন :ভিয়েনা ভিত্তিক সংগঠনের তথ্য

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: November 22, 2012 | 6:51 PM

বিগত ১৫ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। ভিয়েনা ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) জানায়, চলতি বছরের এ পর্যন্ত মোট ১১৯ সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর পর গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৯ সালে সবচেয়ে বেশি ১১০ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। ২০১০ সালে ১০২ জন সাংবাদিক নিহত হন। চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় সিরিয়া প্রথমে রয়েছে। দেশটিতে ৩৬ সাংবাদিক নিহত হয়েছেন। সোমালিয়ায় নিহত হয়েছেন ১৬ জন। এছাড়া সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তান ও ফিলিপাইনের নাম রয়েছে।এএফপি/ ইত্তেফাক

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV