ওপেন হার্ট সার্জারি করল রোবট!
ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের নিউ ক্রস হাসপাতালে প্রথমবারের মতো রোবট সার্জনের সাহায্যে ওপেন হার্ট সার্জারি করা হলো। বিবিসি জানায়, অপারেশনের সময় ডা. ভিনসি নামের রোবটটিকে নিয়ন্ত্রণ করেছেন হার্ট বিশেষজ্ঞরা। অত্যাধুনিক ক্যামেরার সহায়তায় তারা সম্পূর্ণ অস্ত্রোপচারটি পর্যবেক্ষণ করেন। এ প্রক্রিয়ায় অপারেশনের পর সুস্থ হয়ে ওঠেন ২২ বছর বয়সী নাতালিয়া জোনস। সার্জনদের মতে, প্রচলিত অস্ত্রোপচার ব্যবস্থার তুলনায় রোবটের সাহায্যে অস্ত্রোপচার করা বেশি নিরাপদ। প্রচলিত ধারায় রোগীর বুকের একটি অংশ কেটে তারপর অস্ত্রোপচার করা হতো। তবে রোবটের সাহায্যে বুকের পাঁজরের সামান্য অংশ কেটে এ অস্ত্রোপচার করা হয়। ডাক্তাররা থ্রি-ডি মানের ছবির মাধ্যমে অপারেশনটি পর্যবেক্ষণ করেছেন এবং কন্ট্রোল প্যানেলের সাহায্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সার্জন স্টিফেন বিলিংশ বলেন, এভাবে অপারেশনে রোগী তুলনামূলক কম ব্যথা পায়। তাছাড়া এভাবে রোগী আগের তুলনায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। জোনসের হৃিপণ্ডের ১ দশমিক ৩ ইঞ্চির ছিদ্রটি মাত্র নয় ঘণ্টায়ই সেরে ওঠে। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








