ওবামা ডানপন্থীদের অপপ্রচারের শিকার -সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন
যুক্তরাষ্ট্রের নোবেলজয়ী সাহিত্যিক টনি মরিসন বলেছেন, দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা বিরোধী ডানপন্থীদের অপপ্রচারের শিকার হয়েছেন। সম্প্রতি ইতালিতে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিসন এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতীকী চরিত্রের চেয়ে বেশি কিছু কি না, প্রশ্ন করলে টনি মরিসন বলেন, ওবামা আসলে ডানপন্থীদের অপপ্রচারের শিকার হয়েছেন। তাঁর মা ও দাদি কিন্তু শ্বেতাঙ্গই ছিলেন। তাঁরা বেঁচে থাকলে এখন হয়তো হোয়াইট হাউসেই অবস্থান করতেন। ৮১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী টনি মরিসন এখনো ব্যস্ত সময় কাটান। সাক্ষাৎকারে তিনি নিজের সাহিত্যকর্ম, আফ্রিকান আমেরিকানদের ইতিহাস ও দাসপ্রথা প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। টনি মরিসনের সব উপন্যাসই ঐতিহাসিক বিভিন্ন মুহূর্ত নিয়ে লেখা। তবে বর্তমানে তিনি একটি উপন্যাস লিখছেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে। টনি মরিসন বলেন, ‘কাজটি খুব কঠিন। গল্পটি কঠিন হওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। প্রথমত, উপন্যাসের প্রধান চরিত্রটি একজন বুদ্ধিজীবী। আমার লেখায় এ রকম চরিত্র আগে কখনো আসেনি। দ্বিতীয়ত, সমসাময়িক বিশ্বকে আমি ঠিক বুঝতে পারি না।’ টনি মরিসন একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের আফ্রিকান বংশোদ্ভূত সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার সমালোচক। তাই সমসাময়িক বিশ্বকে তাঁর ঠিকমতো বুঝতে না পারার বিষয়টি বিসদৃশ ঠেকে। টনি মরিসন তাঁর প্রথম উপন্যাস দি ব্লুয়েস্ট আই লিখেছিলেন কৃষ্ণাঙ্গ একটি মেয়েকে নিয়ে। সে চাইত, তার চোখের রং নীল হোক। কৃষ্ণাঙ্গ মানুষের চোখে নীল রং বেমানান। তার পরও এমন বিশ্রি ও বিকৃত অবয়বের প্রতি মেয়েটির আকর্ষণ ছিল। মরিসন বিষয়টির কারণ অনুসন্ধান করতে চেয়েচিলেন। ষাটের দশকে নাগরিক অধিকার আন্দোলনে ‘কালোই সুন্দর’ বলে যে স্লোগান দেওয়া হতো, সেই দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছিল উপন্যাসটি। ১৯৯৩ সালে সাহিত্যে নোবেলজয়ী টনি মরিসন বলেন, আফ্রিকান-আমেরিকান গানবাজনা ও নাচ বর্তমানে যুক্তরাষ্ট্রের সংস্কৃতির অংশ হয়ে গেছে। নিজেদের সংস্কৃতি নিয়ে কৃষ্ণাঙ্গদের মধ্যে কোনো অপূর্ণতা নেই। আগের প্রজন্ম এভাবে ভাবতে পারত না। বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








