ওয়াশিংটনে সেচ্ছাসেবী সংগঠন সংহতির ৩০ বছর পূর্তি উৎসব
ফকীর সেলিম : বাংলাদেশের দুস্থ ও সুবিধাবঞ্চিত নারী এবং শিশুদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নে কর্মরত যুক্তরাষ্ট্রে বাংলাদেশী নারীদের অলাভজনক সংগঠন সংহতির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ১১ই অক্টোবর শনিবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সঞ্চালনায় বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরজাহান বোস ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
রাষ্ট্রদূত জিয়াউদ্দিন সুবিধাবঞ্চিতদের সহায়তায় সংহতির উদ্যোগ ও কর্মকান্ডকে অন্যদের জন্য দৃষ্টনীয় উদাহরণ উল্লেখ করে সকলকে অসহায় ও বঞ্চিতদের সেবায় এগিয়ে আসার আহবান জানান। নুরজাহান বোস সংহতি গঠনের ইতিহাস ও এর কর্মসূচী তুলে ধরেনে। তিনি কাটাখালী নাটোর ও রংপুর লমান সংহতির কর্মকান্ড বর্ননা করেন।
তিনি বলেন সংহতির নারীরা একতাবদ্ধ হয়ে কাজ করায় বিশাস করে। তিনি আরো বলেন, সংহতির কর্মসূচী সকল ধর্মাবলম্বিদের জন্য উন্মুক্ত । বিশেষ ধর্ম সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত কোন সংস্থার কর্মসূচীকে সংহতি সমর্থন দান করে না।
শনিবারের বর্ণাঢ্য অনুষ্ঠানে নাচ গান ও ফ্যাশন শো পরিবেশিত হয়। এতে অংশ নেন স্থানীয় শিল্পিরা।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ওয়াশিংটন ডি সি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশী মহিলারা সংহতি গঠন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion