Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে ৩-৫ সেপ্টেম্বর দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন: লস এঞ্জেলেনে স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: April 21, 2021 | 7:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, লস এঞ্জেলেস: ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ‘ফোবানা’র এ বছরের সম্মেলন সরাসরি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। গত ১৭ এপ্রিল শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নীয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরের লিটল বাংলাদেশ এর বাংলাদেশ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষনা দেন ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ।

বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস ’বালা’র আমন্ত্রনে ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ তিনদিন সফরে গত ১৬ এপ্রিল শুক্রবার লস এঞ্জেলেস সফরে আসেন। শনিবার সন্ধ্যায় আয়োজনে অনুষ্ঠিত ’বালা’র আয়োজনে লিটল বাংলাদেশস্থ বাংলাদেশ একাডেমি মিলনায়তনে ৩৫তম কনভেনশনের তহবিল সংগ্রহ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তৃতা  করেন সম্মেলনের আহবায়ক জি আই রাসেল, সদস্য সচিব শিব্বীর আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, ডা. সিরাজ উল্লাহ, জাহিদ হোসেন, আবুল ইব্রাহিম, সোহেল রহমান বাদল, এম হোসেন বাবু, প্রকৌশলী দেওয়ান জমির সহ আরো অনেকে। ফোবানার এ বছরের সম্মেলন সরাসরি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

রোববারে ফোবানা নেতৃবৃন্দ উত্তর আমেরিকার শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান কেপিসি গ্রূপের চেয়ারম্যান কালি প্রদীপ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন জানান। এছাড়াও নেতৃবৃন্দ দিনভর স্থানীয় বাংলাদেশী নেতৃবৃন্দের সাথে ৩৫তম ফোবানা সম্মেলন নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।

সম্মেলনে দেশের ও প্রবাসের লেখক সাংবাদিক বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগোরিতে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, ফ্যাশন শো, সাইটেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন সহ নানামুখী আয়োজন।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের সভাপতি ইনারা ইসলাম ৫৭১-৪৩৫-৬৭২৮, কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী ২০২-৪৮৯-২০০০, সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV