ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস থেকে এনআইডি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ ৫ অক্টোবর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার আহমেদ, সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আবদুর রউফ মন্ডল। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কম্যুনিটির অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান। যার মধ্য দিয়ে প্রথমবারের মত প্রবাসীরা ভোট প্রদান করতে পারবেন। এ সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটে প্রদান করা হবে।
উল্লেখ্য নিউইর্য়ক, মিয়ামি ও লসঅ্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল