Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

ওয়েবসাইট দেখা যাবে আরও সহজে

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: May 7, 2014 | 2:24 AM

ওয়েবে থাকার সময় প্রায়ই ওয়েবসাইট দেখার সফটওয়্যারে (ব্রাউজার) অনেকগুলো ট্যাব খুলে রাখতে হয়। যেসব সাইটে যেতে হয় ব্রাউজারের সেই ট্যাবগুলো পিন করে রেখে ওয়েব দেখার কাজটা আরও সহজ করা যায়। গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স—দুই ব্রাউজারের জন্যই পদ্ধতিটা একই রকম। প্রথমে ব্রাউজারের একটি ট্যাবে যে ওয়েবসাইট খোলা রাখতে চান, সেটিতে প্রবেশ করুন। নিজের পছন্দসই ওয়েবসাইট খুলে গেলে ট্যাবের ওপর ডান ক্লিক করে Pin Tab বাছাই করুন। ট্যাবের আকার ছোট হয়ে ব্রাউজার উইন্ডোর বাঁয়ে অবস্থান করবে। 
মনে রাখতে হবে, এসব ট্যাব সহজে বন্ধ করার জন্য কোনো কাটা বা ক্রস (x) চিহ্ন বা অপশন নেই। কিন্তু ট্যাবটি যদি বন্ধ করতে চান, তা হলে ট্যাবটির ওপর ডান ক্লিক করে Close Tab অপশনটি নির্বাচন করে তা করা যাবে। এই ট্যাবগুলো আবার স্বাভাবিক ট্যাবের চেয়ে আকারে ছোট, শুধু আইকন দেখা যাবে। ফলে টুইটার বা ফেসবুকের মতো ওয়েবসাইটে গেলে ট্যাবে যে নোটিফিকেশন দেখা যেত, অন্য ট্যাবে থাকলে সেটা দেখা যাবে না। টাইটেলবারে জায়গা কম লাগার কারণে এভাবে ব্রাউজারের ট্যাব পিন করে রেখে ওয়েবসাইট দেখার ব্যবস্থাপনাটা সহজ হয়।
আবার বুকমার্কস বা ফেভারিটস বারটি ব্রাউজারে ঠিকানা লেখার ঠিক নিচে রেখে, সেখানে নিয়মিত দেখা ওয়েবসাইটগুলো বুকমার্ক করে রাখলে ঝটপট সেগুলোতে ঢোকা যায়। বুকমার্কস টুলবারটি প্রথমে অপ্রদর্শিত থাকে। ফায়ারফক্সের ক্ষেত্রে ব্রাউজারের টাইটেলবারে ডান ক্লিক করে Bookmarks Toolbar অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর খুলে রাখা ওয়েবসাইটের ট্যাবটি মাউস দিয়ে টেনে (ড্র্যাগ করে) বুকমার্কস টুলবারটির খালি জায়গায় ছেড়ে দিন। গুগল ক্রোমের জন্য ক্রোম মেন্যুতে ক্লিক করে Bookmarks>Always show bookmarks bar নির্বাচন করে টুলবারটি দৃশ্যমান করতে হবে। তারপর Ctrl+D চেপে কিংবা অ্যাড্রেসবারে থাকা স্টার আইকনটি চেপে টুলবারে প্রয়োজনীয় ওয়েবসাইটগুলোর শর্টকাট নিয়ে রাখতে পারেন। 
— মঈন চৌধুরী/প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ