‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ’র বাংলাদেশ ডে প্যারেড উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ’র উদ্যোগে ১ম বারের মত উৎযাপিত হচ্ছে বাংলাদেশ ডে প্যারেড উদযাপন।
বাংলাদেশ প্যারেড ডে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা নিয়ে শত শিল্পীদের কণ্ঠে আমেরিকায় কুইন্স এর আকাশ বাতাস আলোড়িত হবে। এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য গত ৬ই জানুয়ারী শুক্রবার জ্যাকসন হাইটস্থ মুন লাইট পার্টি সেন্টারে পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ। অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড এর আহ্বায়ক নুরুজ্জামান সরদার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয়। বক্তব্য রাখেন ১১৫ নং প্রিসেন্টের প্রধান কর্মকর্তা জামিন আল তাহেরী, কমিউনিটি মেয়রের ডিটেকটিভ মিয়াকং মাইক, আসেফ বারী টুটুল, জেবিবিএর সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবি এর সাধারণ সম্পাদক তারিক হাসান খান। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ, এটিএন বাংলা প্রতিনিধি কানু দত্ত, জেবিবিএ এর উপদেষ্টা মহসীন ননী, শিল্পকলা একাডেমীর প্রেসিডেন্ট মনিকা রায়, ডাঃ নার্গিস আহম্মেদ, বাবলী হক, এইচ এম ইকবাল, মাসুদ সিরাজী, মোঃ সংগ্রাম, ড. রফিকুল ইসলাম প্রমুখ।
আগামী গ্রীষ্মে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট এর নেতৃত্বে বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতায় ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতা করার জন্য সকল এর প্রতি বিনীত অনুরোধ জানানো হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল