Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: March 18, 2011 | 7:13 AM

ইউএসএ নিউজ: যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়। এই উপলক্ষে দূতাবাস ব্যাপক কর্মসূচী গ্রহন করে।বিকেলে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী  আকরামুল কাদের সভায় সভাপতিত্ব করেন। শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন। বক্তারা বাংলাদেশের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ অবদানের কথা তুলে ধরেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জাতির জনকের স্বপ্নের বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। তারা বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে যথাযথভাবে অবহিত করার উপর জোর দেন।

 

রাষ্ট্রদূত আকরামুল কাদের তাঁর বক্তৃতায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর একটি প্রামান্য চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।  

 

এর আগে, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা চিত্র ও রচনার জন্য শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV