Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা উদযাপন করল বাংলাদেশের বিজয় দিবস

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: December 18, 2017 | 12:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন: ওয়াশিংটনের সবচাইতে প্রাচীন এবং বাংলাদেশীদের প্রথম সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (বাই) উদযাপন করল বিজয় দিবস ২০১৭। ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডের কমফোর্ট ইন হোটেল বলরুমে ১৭ ডিসেম্বর রবিবার সংগঠনের সভাপতি শফি দেলোয়ার কাজল সহ সভাপতি কামরুল খান লিংকন ও সাধারন সম্পাদক সালেহ আহমেদ এর পরিচালনা ও তত্বাবধানে অনুষ্ঠিত হয় এই বিজয় দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠন এক বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারন সভা শেষে বাই এর এক বছররের কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর পরপরই অনুষ্ঠিত হয় বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিআলেখ্য, কবিতা আবৃতি ও মুক্তিযুদ্ধে ধর্ষীতা নারীর কাহিনি নিয়ে রচিক নাটিকা ”বীরাঙ্গনা” মঞ্চায়ন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ্রহন করেন আতিয়া মাহজাবীন নীতু, আদিল খান, মিজানুর রহমান, কুলসুম রহমান. দিলশাদ চৌধুরী ছুটি সহ আরো অনেকে।অনুষ্ঠানে বাই এর২০১৮ সালের শিক্ষা বিষয়ক কর্মসুচী ”পড়ুয়া” নিয়ে উপস্থিত অতিথিদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। ”পড়ুয়া” প্রোগ্রামের আওতায় বাই আগামী ২০১৮ সালে বাংলাদেশের ২৫টি জেলার ২৫টি স্কুলে লাইব্রেরী প্রতিষ্ঠার উদ্যেগ নিয়েছে। বাংলাদেশের সংগঠন লাইট অব হোপ এর সাথে যৌথ ভাবে বাই ”পড়ুয়া” প্রোগ্রামে অংশগ্রহন করবে এবং ক্রমান্বয়ে দেশের প্রতিটি জেলায় ”পড়ুয়া” প্রোগ্রামটি ছড়িয়ে দেয়ার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের বাই এর প্রাক্তন কর্মকতারা সহ ওয়ামিংটন প্রবাসের গন্যমান্য ব্যক্তিবর্গ স্বপরিবারে উপস্থি ছিলেন। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সংগঠনের সভাপতি শফি দেলোয়ার কাজল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV