Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসির সমাবেশে অভিবাসীদের সমস্যার কথা বললেন কংগ্রেসপ্রাথী মিজান

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: June 6, 2018 | 1:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন : কংগ্রেসে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ মিজান চৌধুরীর সাফল্য কামনা করে ওয়াশিংটন ডিসিতে গত ৩ জুন রোববার এক সমাবেশ অনুষ্ঠান হয়। হল ভর্তি দর্শক-শ্রোতার এ সমাবেশে মিজান বলেন, ‘‘উন্নত জীবনের মধ্যে বসবাস করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকার মানুষ। তবে আমি এমন এক জনপদের (ডিস্ট্রিক্ট ফাইভ) কথা আজ আপনাদের শুনাতে এসেছি; যাদের বাসস্থান সমস্যা প্রকট, দ্বিগুণ বেকারত্ব, স্বাস্থ্য সেবার সমস্যাসহ আরো অনেক কিছু নিয়ে তারা জর্জরিত। এখন তাদের অধিকার প্রয়োজন মেটানোর। কংগ্রেসম্যান হিসেবে এখানে ২০ বছর ধরে একজনই অবস্থান করছেন। যিনি তাদের দায়িত্ব নিতে পারছেন না। সে জন্য আর অপেক্ষা নয়, এখন প্রয়োজন একটি নতুন নেতৃত্বের, দিস ইজ টাইম ফর চেঞ্জ…।’’

অনুষ্ঠানে মিজান চৌধুরী আরো বলেন, ‘‘এলাকার মানুষদের দু:খ-কষ্টের পরিবর্তে সেবাদানের মনোভাবই আমাকে নির্বাচনে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। আমি তাদের পাশে থাকার দৃঢ়চেতা নিয়েই ভোটারদের কাছে যাচ্ছি প্রতিদিন। তারা সাদরে আমাকে গ্রহণ করছেন।’’

ওয়াশিংটন ডিসিতে এভাবেই নিজের কথা তুলে ধরেন বাংলাদেশী-আমেরিকান মিজান চৌধুরী। তুমুল করতালির মধ্যদিয়ে উপস্থিত বিভিন্ন কম্যুনিটির মানুষ তাকে সাধুবাদ জানান। তারা ফান্ড রেইজিংসহ বিভিন্ন কর্মসূচিতে মিজান চৌধুরীর পাশে থাকার অঙ্গিকার করেন।

মিজান চৌধুরী ফ্রেন্ডস এন্ড সাপোর্টার্স গ্রুপ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ড. বদরুল হুদা খান, মাজহারুল হক, পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু হানিপ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিপ, কম্যুনিটি লিডার মো: আলমগীরসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন রিদওয়ান চৌধুরী, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট পিয়াস গমেজ, মাশহাদুল আলম রুপম এবং শেখ গালিব রহমান।

ক্যাম্পেইন ম্যানেজার এটর্নি সোমা সাঈদসহ রাশিদুল খান, আবু রুমি, আকতার হোসেন, প্রিয় লাল কর্মকার, শম্পা শ্রী, কাজল রনি, বাবুল বণিক, বোরহান আহমেদ, নাঈম রহমান, ওয়াহিদ হুসাইনি, পারভিন পাটওয়ারি, রোকেয়া হাসি, জেসমিন মাওদ, ডিইটা শিহারজনু, অনিকা রহমান, রাজিব, বিপ্লব, সোহান, হোসেন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ সেভেন ডে এডভান্টিস চার্চ-এর এক বর্ণাঢ্য অনুষ্ঠান গত ২ জুন বিকেলে অনুষ্ঠিত হয়। এ সময় পেস্টর রুহ্যান স্পেন্সর এলাকার কংগ্রেস প্রার্থী হিসেবে মিজান চৌধুরীকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন। পরে আমন্ত্রিত অতিথি হিসেবে মিজান চৌধুরী উপস্থিত নারী পুরুষের উদ্দেশ্যে তার নির্বাচনের বিভিন্ন ভিশন নিয়ে বক্তব্য রাখেন। তিনি এ সময় তার এলাকার দীর্ঘদিনের বেকার সমস্যা, আবাসন সমস্যা, স্বাস্থ্য সেবা সমস্যা সমাধানের কথা বলেন। একটি আধুনিক টেকনোলজি পার্ক করার প্রত্যয় তিনি ব্যক্ত করেন। উপস্থিত দর্শক শ্রোতা তুমুল করতালি দিয়ে মিজানকে সমর্থন জানান। পরে জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে মিজানের সাফল্য চেয়ে প্রার্থনা করা হয়।

উপস্থিত কমিউনিটির সাধারণ মানুষ এ সময় স্লোগান তুলেন, ‘দিস ইজ টাইম ফর চেইঞ্জ, দিস ইজ টাইম ফর চেইঞ্জ… ভোট ফর মিজান।’ পরে নারী পুরুষ সকলে মিজান চৌধুরীকে নিয়ে ফটোসেশন করেন। উল্লেখ্য, কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ফাইভ এ আগামী জুন ২৬ দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। মিজান ধরাশায়ী করতে চান বর্তমান কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সকে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV