কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগ দিচ্ছেন কংগ্রেসওম্যান করটেজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শীঘ্রই কংগ্রেসনাল বাংলাদেশ ককাসে যোগ দিচ্ছেন আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ। নির্বাচনে প্রবাসীদের অপরিসীম শ্রম প্রদানের কারণে বাংলাদেশের প্রতি বিশেষ একটি মমত্ববোধ থেকেই মার্কিন কংগ্রেসে কনিষ্ঠতম সদস্য আলেক্সান্দ্রিয়া করটেজ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে ককাসের চেয়ারম্যানের শুন্য পদটি পূরণের ব্যাপারে সুনিদিৃষ্টভাবে কিছু বলেননি এই কংগ্রেসওম্যান। ২০ মার্চ বুধবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট অফিসে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি লাবলু আনসারের আহবানের পরিপ্রেক্ষিতে এ সংবাদদাতার কাছে ডেমক্র্যাটিক পার্টির এই কংগ্রেসওম্যান আরো বলেছেন, নবাগত অভিবাসী হিসেবে বাংলাদেশীরা অনেক ভালো করছেন। নিউইয়র্ক সিটি তথা যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধির ক্ষেত্রে অভিবাসীদের অবদান অনস্বীকার্য। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলেই গভীর আগ্রহে গড়ে তুলছেন যুক্তরাষ্ট্রকে।
কমিটিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারি লোকজনের সাথে নতুন এই অফিসে শুভেচ্ছা বিনিময় করেন করটেজ। স্বভাবসূলভ ভঙ্গিতে সকলকেই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজের আহবান জানান এবং সামনের জাতীয় নির্বাচনে আমেরিকায় ডেমক্র্যাটদের বড় ধরনের বিজয় প্রদানের লক্ষে ঐক্যবদ্ধ থাকতে বলেন।
উল্লেখ্য, কংগ্রেসওম্যানের এই ডিস্ট্রিক্ট অফিসের উপ-পরিচালক হিসেবে কাজ করছেন বাংলাদেশী নওরীন আকতার। নওরীনও প্রবাসীদের সাথে সমন্বয় ঘটাচ্ছেন নানা বিষয়ে। বলার অপেক্ষা রাখে না যে, নিউইয়র্ক অঞ্চলে এই প্রথম একজন বাংলাদেশী-আমেরিকান কোন কংগ্রেসম্যানের অফিসে পদস্থ কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।
কংগ্রেসাল অফিসে বিশিষ্টজনদের মধ্যে গোলাম ফারুক শাহীন, মার্শাল মুরাদও ছিলেন। আরো উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার ছিলেন যোসেফ ক্রাউলি। গত নির্বাচনে করটেজের কাছে ক্রাউলি পরাজিত হওয়ায় ঐ আসনটি শুন্য হয়ে পড়েছে। এর আগে কংগ্রেসম্যান গ্রেগরী মিক্সকেও অনুরোধ করা হয়েছিল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্যে। বিনয়ের সাথে তিনি তা প্রত্যাখান করে বলেছেন, সদস্য হিসেবে রয়েছি এবং সেভাবেই কাজ চালিয়ে যাবো। এনআরবি নিউজ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








