Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী ও ষ্টীব শ্যাবটের সাথে রাষ্ট্রদূত আকরামুল কাদের-এর সাথে সাক্ষাত

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: May 22, 2014 | 7:55 AM

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ২০ মে মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী ও কংগ্রেসের এশিয়া এন্ড প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ষ্টীব শ্যাবটের সাথে তাদের ক্যাপিটল হিলস্থ কার্যালয়ে সাক্ষাত করেন। রাষ্ট্রদূত কাদের কংগ্রেসম্যান ক্রাউলীকে বাংলাদেশে তৈরী পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও শ্রমিক অধিকার, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-বাংলাদেশ সম্পর্কে অবহিত করেন। তৈরী পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার সম্পর্কে রাষ্ট্রদূত বলেন যে, বাংলাদেশ সরকার এলয়েন্স, এর্কড ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের পরামর্শ অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। তবে উল্লেখ করেন যে, এ খাতে পরিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া। কংগ্রেসম্যান ক্রাউলীও একমত প্রকাশ করেন যে, তৈরী পোশাক শিল্পে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত রাতারাতি সম্ভব নয়।

কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলী রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে তার নিষ্ঠা ও বাংলাদেশ -যুক্তরাষ্ট্র সম্পর্ক দৃঢ়করণে অসামান্য অবদানের জন্য প্রসংশা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।  একইদিন বিকেলে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রভাবশালী রিপাবলিকান কংগ্রেসম্যান ও যুক্তরাষ্ট্র কংগ্রেসের এশিয়া প্যাসিফিক বিষয়ক উপ-কমিটির সভাপতি ষ্টীব শ্যাবট-এর সাথে সাক্ষাত করেন। বাংলাদেশ রাষ্ট্রদূত কংগ্রেসম্যান শ্যাবটকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-বাংলাদেশ সম্পর্কে অবহিত করেন। কংগ্রেসম্যান শ্যাবটের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন যে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্দেশনা অনুযায়ী জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। তিনি আরো বলেন যে, বর্তমান নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতা ও নিরপেক্ষতার সাথে ২০০৯ সাল হতে প্রায় ৫,৮০০টি নির্বাচন সম্পন্ন করেছে, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অংশগ্রহণ করে। রাষ্ট্রদূত বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বারংবার অনুরোধ সত্ত্বেও তৎকালীন বিরোধীদল বিএনপি নির্বাচন বর্জন করে এবং সন্ত্রাসের পথ বেছে নেয়। রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টভাবে বলেছেন যে, বিএনপি জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা ত্যাগ করলে, সরকার বিএনপি’র সাথে আলোচনার জন্য প্রস্তুত।

কংগ্রেসম্যান শ্যাবট জানতে চান যে, সর্বশেষ রায় কার্যকরের পর সত্বর কোন রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বিষয়টি সম্পূর্ণভাবে ট্রাইবুনালের এখতিয়ারধীন এবং বিজ্ঞ বিচারকগণই এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন । রাষ্ট্রদূত কাদের বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন, শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার সংরক্ষণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল সংক্রান্ত একটি ব্রিফিং নোট কংগ্রেসম্যান শ্যাবটকে হস্তান্তর করেন। কংগ্রেসম্যান শ্যাবট রাষ্ট্রদূত কাদেরকে যুক্তরাষ্ট্র ত্যাগের পূর্বে তার সাথে সাক্ষাতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া, তিনি রাষ্ট্রদূতকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করার জন্য প্রসংশা করেন।

সবার প্রিয় কাদের ভাই এর বিদায় অনুষ্ঠানে বেদনা

বিধুর পরিবেশ

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর স্বস্ত্রীক দেশে ফিরে যাচ্ছেন সবার প্রিয় কাদের ভাই। শ্যামল সবুজ দেশের টানে নিজ আতœীয় স্বজনদের মাঝে ফিরে গিয়ে স্বজন পরিবেষ্টিত হয়ে আম কাঠাল খেয়ে আনন্দঘন দিন কাটাবেন বলেই মনে প্রিয় কাদের ভাই এর অনুরাগীরা। জুন মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে যাচ্ছেন দেশের ঝানু কূটনীতিবীদ যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আকরামুল কাদের। দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে তিনি বাংলাদেশের ভাবমূর্তী উজ্জল করার কাজে নিয়োজিত ছিলেন। ঘনিষ্ঠভাবে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির সাথে। বিশেষ করে বৃহত্তর ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটির কাছে তিনি এক সার্বজনীনন গ্রহনযোগ্য ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্ত হয়েছেন তার মেধা যোগ্যতা সহনশীলতা আর সুলভ ব্যবহারের মাধ্যমে। একজন ঝানু কূটনীতিবীদ আকরামুল কাদের থেকে পরিনত হয়েছেন প্রিয় কাদের ভাই এ।

21052014_017_AKRAMUL_QADER

দীর্ঘ পাঁচ বছরে ওয়াশিংটনে অবস্থানকালে ওয়াশিংটনের সবার প্রিয় কাদের ভাই ছোট বড় ধনী গরিব নুতন প্রজন্ম থেকে পুরাতন প্রজন্ম সর্বস্তরের মানুষের হ্নদয়কে স্পর্শ করতে সমর্থ হয়েছেন। ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার পরও প্রিয় মানুষদের টানে উপস্থিত হয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, কারো টাই ঠিক করে দিয়েছেন, কারো প্লেটে তুলে দিয়েছেন নিজের মাছের টুকরোটি। নুতন প্রজম্মের তরুণ তরুণীদেরকে উৎসাহ যোগীয়েছেন নিরলস ভাবে। আর এই ভাবেই তিনি মানুষের হ্নদয়কে স্পর্শ করে হয়ে উঠেছেন প্রিয় কাদের ভাই এ।

 

আর তাইত তার চলে যাবার খবরে পুরো ওয়াশিংটন জুড়ে সৃষ্টি হয়েছিল এক বেদনাবিধুর পরিবেশের। ২০ মে মঙ্গলবার গায়ে জর নিয়ে তিনি স্বস্ত্রীক হাজির হয়েছিলেন তার প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নিতে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডস্থ নিরালা রেষ্টুরেন্টে। বৃহত্তর ওয়াশিংটনের বিসিসিডিআই, একতারা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, গানের ছোঁয়ায় কবিতা, ওরা এগারো জন, পিপল এন্ড টেক ও বোস ল ফার্ম এর আয়োজন করা হয় প্রিয় কাদের ভাই এর বিদায় অনুষ্ঠান। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধন রোকেয়া হায়দারের প্রানবন্ত উপস্থাপনায় এই বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিনুল হুদা চৌধুরী, দীপক বড়–য়া, সুদঅপ বোস, শেখ মাওলা মিলন, মোহাম্মদ হক রাজিব, আবু রুমি, আক্তার হোসাইন, দস্তগীর জাহাঙ্গীর, সিলিকা কনা, ড. শাহজাহান মাহমুদ, এম নবী বাকী, আবদুস সাত্তার, নুরুল আমিন নুরু, আবু হানিপ ও ফারাহ হানিপ।

21052014_020_AKRAMUL_QADERএছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, ও ডা. নাকিব খান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিলিকা কনা, দিনার জাহাঙ্গীর, আবু রুমি, ও কালাচাঁদ সরকার। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে কমিউনিটির পক্ষ থেকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়। জরে আক্রান্ত রাষ্ট্রদূত আকরামুল কাদের ওয়াশিংটনে অবস্থানকালে তাকে বিভিন্ন ভাবে সহযোগীতা করার জন্য ওয়াশিংটনবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে তিনি ঘুরে ঘুরে সবার কুশলাদী সম্পর্কে খোঁজ খবর নেন এবং সবার সাথে ছবি তুলে অনুষ্ঠানস্থলে কিছুটা সময় কাটান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV