Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কক্সবাজারের প্রতি প্রবাসীদের টান আমাকে মুগ্ধ করে : জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: July 14, 2018 | 6:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দূর পরবাসে থাকলেও নিজের এলাকার প্রতি কক্সবাজারের মানুষের টান আমাকে ভীষণ মুগ্ধ করে। কক্সবাজারে বন্যা, ঘুর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে সব সময় প্রবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। প্রতিনিয়ত উন্নয়ন কর্মকান্ডের খোঁজ খবর রাখেন। নিউইয়র্ক সফররত কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার এসোসিয়েশন অফ ইউএসএ এর ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কক্সবাজারে উন্নয়নের জোয়ার বইছে। কক্সবাজারের শহর থেকে গ্রামের আনাচে কানাচে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। গ্রামীণ রাস্তাগুলো ধীরে ধীরে পাকা হচ্ছে। এলাকার মানুষের জীবন যাত্রার মান বাড়ছে।


মোস্তাক আহমদ চৌধুরী বলেন, কক্সবাজার শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের সম্পদ। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এ সম্পদকে সরকার যথপোযুক্ত ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এর ফল ভোগ করছে সারা বাংলাদেশের মানুষ। পর্যটন মৌসুমে কক্সবাজারের ঠাসা পর্যটক থাকে। এতে করে ব্যবসাও বাণিজ্যের ক্ষেত্রে কক্সবাজারের স্থানীয়রা লাভবান হন।

তিনি প্রবাসেঅবস্থানরত কক্সবাজারবাসীকে নিজ এলাকায় ব্যবসা- বাণিজ্যে বিনিয়োগের অনুরোধ জানান। মতবিনিময় সভায় তাকে প্রধান অতিথি করে সম্মানিত করায় সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান মোস্তাক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুতার্জুর রহমান নওশের ।
বিশেষ অতিথি ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক। দুই অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নেন সহসভাপতি মনসুর আলম এবং হাজী শওকত উসমান।
বিশেষ অতিথির বক্তব্যে মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। আমাদের প্রধানমন্ত্রী একজন মাবতার মা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি বিশ্ববাসীর মন জয় করেছেন। লাখ লাখ রোহিঙ্গাকে নিজের দেশে আশ্রয় দেয়ার মত সাহস এবং আন্তরিকতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারই আছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি ছৈয়দুল হক, সাবেক সভাপতি ও বর্তমান ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সরওয়ার জামান চৌধুরী সিপিএ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতার হোসাইন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, আবরার, এহেছান, রিংকু, উসমান, জসিম উদ্দিন, জাহেদ এবং তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরা। অনুষ্ঠান শেষে সবাই নৈশ ভোজে অংশ নেন।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV