কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া এবং পটিয়ায় বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া এবং পটিয়ায় বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে বৌদ্ধ সম্প্রদায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। ’নর্থ আমেরিকা বুদ্ধিষ্ট কমিউনিটি’র ব্যানারে গত সোমবার বিশ্ব বিখ্যাত নিউইয়র্ক টাইমসের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন বড়–য়া। সমাবেশে হামলায় ক্ষতিগ্রস্ত ও আহতদের যথাযথ চিকিত্সা ও ক্ষতিপূরণসহ ধ্বংসপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনতিবিলম্বে পুনঃস্থাপন ও নির্মাণের যাবতীয় ব্যয়ভার সরকারিভাবে নির্বাহের দাবি জানানো হয়। হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ’নর্থ আমেরিকা বুদ্ধিষ্ট কমিউনিটি’ এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ কনসুলেটে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন ছাড়াও আগামী শুক্রবার জাতি সংঘের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে মানববন্ধন কর্মসূচি থেকে। বক্তারা বলেন, ধর্মীয় স্থাপনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম-জাতি নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকারে অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশে উগ্রপন্থী গোষ্ঠীর নারকীয় আক্রমণ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ ও সর্বোপরি স্বাধীন জাতিসত্ত্বার মূল ভিত্তির ওপর এটি অমার্জনীয় আঘাত।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








