কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হয়েছেন। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেবী নাজনীন এতদিন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। বেবী নাজনীনসহ মোট ১০ নেতাকে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা করেছে বিএনপি।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত বেবী নাজনীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
বেবী নাজনীন গত সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক সংগীতে শতাধিক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে।
বেবী নাজনীনের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে’ প্রভৃতি।
বেবী নাজনীন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন গীতিকবিও। নিজের গাওয়া অনেক গান নিজেই লিখেছেন। গান লেখা ছাড়া কবিতাও লেখেন বেবী নাজনীন। এ পর্যন্ত তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি