কথা বলবে ওয়াশিং মেশিন-ফ্রিজ-কুকার!
এবার কথা বলবে ওয়াশিং মেশিন, ফ্রিজ ও কুকার! শুনতে অবাক করা খবর মনে হলেও আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা এখন সত্য হতে চলেছে। গৃহস্থালি সরঞ্জাম নির্মাতা সংস্থা এলজি বাজারে আনতে যাচ্ছে কথা বলা ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকার। এসব সরঞ্জাম একটি বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলবে আপনার সঙ্গে। শুধু তাই নয়, চ্যাটের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেবে।
টেক্সট চ্যাট সার্ভিসের মাধ্যমে একটি বিশেষ অ্যাপ ঘরের বাইরে থেকেও ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকারের সঙ্গে কথা বলতে পারা যাবে। শপিং মলে কেনাকাটার সময় ওই অ্যাপের মাধ্যমে কথা বলে জেনে নেওয়া যাবে ফ্রিজে কী কী সরঞ্জাম মজুত আছে। পরিমাণ কত, তা ঘরের গৃহস্থালি জানিয়ে দেবে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে এল জি কোম্পানির অন্যান্য উপকরণকেও নিয়ন্ত্রণ করা যাবে।
নির্মাতা সংস্থা এল জি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা এখন শুধু পাওয়া যাবে দক্ষিণ কোরিয়াতে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ধীরে ধীরে তা বিশ্বজুড়েই ছড়িয়ে দেওয়া হবে।বাংলাদেশ প্রতিদিন
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan