Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কনস্যুলার সেবা ফি বৃদ্ধি: নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: June 4, 2025 | 12:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সোসাইটি, ইনক. কনস্যুলার সার্ভিসের ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সোসাইটি মনে করে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, প্রবাসীবিরোধী এবং অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কনস্যুলেট সার্ভিসে কিছু সেবার ফি ৭৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা প্রবাসীদের জন্য এক ধরনের আর্থিক শাস্তির শামিল বলে মনে করছে বাংলাদেশ সোসাইটি।
বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব সরকার বলা হলেও বাস্তবে একের পর এক প্রবাসীবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এ রকম ফি বৃদ্ধি সেই প্রমাণ বহন করে।
প্রবাসীরা দুই হাত ভরে সরকারের পাশে দাঁড়িয়ে রেমিটেন্সের বন্যা বইয়ে দিচ্ছে, অথচ সরকার তাদের বারবার হতাশ করছে। প্রবাসীরাই সরকারের সবচেয়ে বড় সহযোগী হলেও, তাদেরকে নানা ভোগান্তির মাধ্যমে প্রতিদান দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সোসাইটি দাবি জানাচ্ছে ফি পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে এবং সম্ভব হলে আগের চেয়েও কমিয়ে আনতে হবে, যাতে প্রবাসীরা সরকারি সেবা সহজেই গ্রহণ করতে পারে।
বাংলাদেশ সোসাইটি মনে করে সরকারের উচিত হবে প্রবাসীদের সঙ্গে আলোচনা করে যুক্তিযুক্ত ও মানবিক সিদ্ধান্ত নেওয়া। না হলে সরকারের প্রতি প্রবাসীদের আস্থা ও সমর্থন ব্যাহত হতে পারে।
বাংলাদেশ সোসাইটি এই সিদ্ধান্তকে প্রবাসীদের প্রতি চরম অবহেলা ও অমানবিক আচরণের প্রতিফলন বলে মনে করছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রবাসীবান্ধব নীতির বাস্তবায়ন নিশ্চিত করুন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV