Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কনস্যুলেটের সেবার মান বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য: নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: July 5, 2018 | 12:20 PM

আকবর হোসাইন, আটলান্টিক সিটি থেকে: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৩রা জুলাই মঙ্গলবার সকাল দশটায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউর ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট এর সহযোগীতায় এক ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করা হয়।ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার অংশ হিসাবে প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, বাংলাদেশী পাসপোর্ট সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদের জন্য আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপএের সত্যায়ন, পাওয়ার অব এটর্নি সত্যায়ন, নো ভিসা রিকোয়ার সীল মারা সহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভ্রাম্যমান কনসুলেট সেবার উদ্ভোধন করেন এবং বলেন ভ্রাম্যমান কনসুলেট সেবার মাধ্যমে সেবার মান প্রবাসীদের দূরগোড়াঁয় পৌছে দেওয়ায় বর্তমান সরকারের মূল লক্ষ্য।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের বর্ননা দিয়ে বলেন অতীতের অন্যান্য সময়ের তুলনায় নিউইর্য়কের বাংলাদেশ কনস্যুলেট অফিসের সেবার মান আরও অনেক বৃদ্ধি করা হয়েছে ।এই প্রসঙ্গে বর্তমানে অনলাইন সার্ভিস, মেইল সার্ভিস, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইর্য়কের অফিসের কর্মকর্তাদের সরাসরি সার্ভিস, টেলিফোনের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশান প্রদান,এবং ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার কথা উল্লেখ করেন।

এর আগে নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আটলান্টিক সিটির মেয়র ফ্রাংক গিলিয়ামের সাথে সিটি অব আটলান্টিক সিটির মেয়র অফিসে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন এবং বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাদিয়া ফয়জুননেসা জানান সিটির মেয়র ফ্রাংক গিলিয়াম সিটিতে বসবাসরত বাংলাদেশীদের ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশীরা খুবই মেধাবী এবং বন্ধুবৎসল। মেয়র গিলিয়াম বলেন বাংলাদেশীরা খুবই সংস্কৃতিমনা ।তিনি বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন বলে জানান।তিনি বাংলাদেশীদেরকে নিজেদের মধ্যে দলাদলি বন্ধ করে যক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম রাজনীতিতে অংশ গ্রহন করার আহবান জানান।মেয়র আটলানটিক সিটিতে ফুটবল এবং ক্রিকেট টিম গঠন করে সামাজিক এবং খেলাধূলায় অংশগ্রহন আরও বাড়ানোর আহবান জানান। কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সিটিতে বসবাসরত সকল বাংলাদেশীদেরকে সিটির উন্নয়নে কাজে বর্তমান প্রশাসনের সহযোগী হয়ে কাজ করার বাংলাদেশীদেরকে অনুরোধ জানাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন । আটলান্টিক সিটিতে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা খুবই ব্যস্ত সময় কাটান। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ ছাড়াও প্রায় শতাধিক বাংলাদেশীর সাথে তিনি মতবিনিময় করেন এবং বলেন আপনাদের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত বাংলাদেশ গড়তে সমর্থ হবেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং ডিপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলামকে তাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন একজন বাংলাদেশী আটলান্টিক সিটি থেকে নিউইয়র্ক কনসুলেটে যাওয়ার জন্য ২-৩ শতাধিক ডলার খরছ করতে হয়। তাই প্রতি তিন থেকে চার মাস অন্তর ভ্রাম্যমান কনসুলেট সেবার আয়োজন করলে আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসীরা বিশেষভাবে উপকৃত হবে। এছাড়াও তারা এসোসিয়েশনের বিভিন্ন কর্মকান্ডের বিস্তারিত জানান সাদিয়া ফয়জুননেসাকে। ডিপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম অতীতের মত আগামীতেও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট তাদের সকল রকম সুযোগ-সুবিদা বাংলাদেশীদেরকে দিতে প্রস্তুত বলে জানান। তিনি বলেন আমরা প্রবাসী বাংলাদেশীদের বন্ধু এবং সেবক হতে চায় । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকল সেবা জনগনের দূয়ারে পৌছে দেওয়ায় আমাদের লক্ষ্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়শা হক, ফাস্ট সেক্রেটারী (পাসপোর্ট এন্ড ভিসা উইং প্রধান ও প্রথম সচিব)মোঃ শামীম হোসাইন ,মোঃ কবির হোসেন (ব্যক্তিগত কর্মকর্তা, মোঃ ফাসিউল আলম প্রশাসনিক কর্মকর্তা, আবু জাফর অফিস সহকারী, শফিকুল ইসলাম সহকারী, মোঃ মকসুদুর রহমান সহকারী। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীম এবং ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক, ট্রাষ্টিবোর্ড সদস্য রহমান বাবুল, এসোসিয়েশন কর্মকর্তা আইয়ুব খান প্রবাসী বাংলাদেশীদেরকে ভ্রাম্যমান কনস্যুলেট এর সেবা গ্রহন করার জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV