কবর দেয়ার কিছুদিন পরও জীবিত!
ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক নারী মৃত্যুবরণ করার পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাকে কবরও দেয়া হয়। এ ঘটনার কিছুদিন পর ৫০ বছর বয়সী শ্যারোলিন জ্যাকসন হঠাৎ আবির্ভূত হলেন একটি মানসিক পুনর্বাসন কেন্দ্র থেকে। গত শুক্রবার তাকে সেখানে পাওয়া যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর আগে গত ২০শে জুলাই ফিলাডেলফিয়ার একটি সড়ক থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নারীকে শ্যারোলিন হিসেবে শনাক্ত করা হয়। ফিলাডেলফিয়া স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শ্যারোলিনের পুত্র মৃতদেহের ছবি দেখে সেটি তার মায়ের বলে শনাক্ত করেছিলেন। পুত্র পেশায় সমাজকর্মী। গত ৩রা আগস্ট শ্যারোলিনের শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে ভুল করে যে মৃতদেহটি কবর দেয়া হয়েছে, সেটি উত্তোলন করা হবে। পরীক্ষা-নিরীক্ষার পর লাশের প্রকৃত পরিচয় শনাক্তের চেষ্টা করবে স্থানীয় কর্তৃপক্ষ। প্রয়োজনে লাশের ডিএনএ টেস্টও করা হতে পারে। ভাগ্য ভাল হলে, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।মানবজমিন
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








