কবর দেয়ার পাঁচ দিন পর জীবিত
কয়েক ঘণ্টা, একদিন, দুইদিন নয়, যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে কবর দেয়ার পাঁচ দিন পর জীবিত হয়ে ফিরে আসলো একটি বিড়াল।
অনেক সময়ই খবর প্রকাশিত হয়, ডাক্তার মৃত ঘোষণা করলেও কয়েক ঘণ্টা পর বেঁচে গেল মানুষটি। কিন্তু কোনো পশু পাখির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা জানা যায় না। ব্যতিক্রমী ঘটনা ঘটলো টামপা এলাকার এলিস হাটসনের বিড়ালের ক্ষেত্রে। টামপা এলাকার হিউম্যান সোসাইটি জানিয়েছে, প্রিয় বিড়ালটি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর মানসিকভাবে খুবই আহত হন এলিস হাটসন। বিড়ালটিকে এক প্রতিবেশির বাড়ির কাছে কবর দেয়া হয়। ভালবাসার প্রাণীটিকে তিনি নিজেই কবর দেন। কিন্তু পাঁচ দিন পর বিড়ালটি বাড়ি ফিরে আসে। এ সময় বিড়ালটি আহত ছিল। সঙ্গে সঙ্গে হাটসন বিড়ালটিকে পশু হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা আশ্বর্য হন। কারণ বিড়ালটি মারা যাওয়ার বিষয়টি চিকিত্সকরাই নিশ্চিত করেছিলেন। বর্তমানে আহত বিড়ালটির চিকিত্সা চলছে। -ইউপিআই/ইত্তেফাক
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan