কম্পিউটার চোরের বোধোদয়!
কম্পিউটার চোর I চোরেরও হূদয় আছে; চুরির পর ভালো-মন্দের বিবেচনা তাঁর মাথাতেও আসতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েকজন কম্পিউটার চোর সম্প্রতি চুরির পর তাঁদের ভুল বুঝতে পেরে চুরি করা পণ্য ফেরত দেওয়ার পাশাপাশি একটি চিরকুটে কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। এক খবরে এনবিসি নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্যান বারনারডিনো কাউন্টি সেক্সুয়াল অ্যাসল্ট সার্ভিস নামের একটি দাতব্য সংস্থার কার্যালয় থেকে কম্পিউটার চুরির পর চোররা তাঁদের ভুল বুঝতে পেরে চুরি করা পণ্য ফেরত দিয়েছেন। প্রতিষ্ঠানটি যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষদের নিয়ে কাজ করে। ৩১ জুলাই সকাল ১০ টার দিকে চোরদের দলটি দাতব্য সংস্থার কার্যালয় থেকে একাধিক কম্পিউটার ও ল্যাপটপসহ দামি যন্ত্রাংশ চুরি করেছিল। কিন্তু বিকাল নাগাদ চোরের দলটি আবার ফিরে আসে এবং চুরি করা পণ্য ফেরত দিয়ে একটি চিরকুটে ক্ষমা চায়। দাতব্য সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে এ তথ্য জানানো হয়েছে। চিরকুটে লেখা ছিল ‘কি চুরি করছি এ বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। কিছু জিনিস আমরা ফেরত দিয়ে গেলাম। মানুষের সেবা আপনারা চালিয়ে যান। আপনাদের মঙ্গল হোক।’ দাতব্য সংস্থাটির পরিচালক ক্যান্ডি স্ট্যালিং এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রথমে চোরদের এমন কাণ্ড তো বিশ্বাসই করতে পারিনি। পরে তাঁদের এ কাজ আমাকে আবেগে ভাসিয়েছে।’ চুরি যাওয়া জিনিসপত্র ফেরত পেলেও এগুলো সারাতে প্রায় এক হাজার মার্কিন ডলার খরচ হবে বলেও জানিয়েছেন ক্যান্ডি।প্রথম আলো
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








