কম্পিউটার ব্যবহারে কিছু স্বাস্থ্য সমস্যা!
একটানা ভুল অবস্থাগত কম্পিউটিংয়ের ফলে ঘাড়ের মাংসপেশি ও লিগামেন্টে প্রচণ্ড চাপ পড়ে। পাশাপাশি কী বোর্ডে হাতের অবস্থান ঠিকমতো না বসলেও বসার চেয়ারের বেক সাপোর্ট, চোখ ও মনিটরের অসামঞ্জ্যস অবস্থনের ফলে নানা সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে ব্যথা তীব্র থেকে তীব্রতরও হতে পারে। যাদের এ জাতীয় সমস্যা ইদানীং দেখা দিয়েছে তারা একজন ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন। আর যাদের এখনো সমস্যা দেখা দেয়নি তারা নিচের টিপস পালন করুন : ১. আপনার চোখ কম্পিউটারের মনিটারের মধ্যবিন্দু একই রেখায় আছে কিনা, না থাকলে টেবিলে মনিটর উঁচু-নিচু করে অবস্থান ঠিক করে নিতে পারেন। ২. কি-বোর্ড ব্যবহারের সময় হাতের কনুই ৯০ ডিগ্রি আছে কিনা এবং কি-বোর্ডের সামনের অংশ একটু উঁচু কিনা যা হাতের কব্জিকে ১৫ ডিগ্রি এঙ্টেনশন করতে সাহায্য করে। ৩. কম্পিউটিং করার সময় চেয়ারে পেছনে ঠেস দিয়ে বসুন ও যথাসম্ভব টেবিলের কাছে চেয়ারটাকে টেনে কাজ করেন। ৪. চেয়ার রিভলভিং হলে ভালো হয়। এতে কাজের ফাঁকে আপনি একটু এদিক-ওদিক করে নিজেকে রিল্যাক্স বা স্ট্রেসিং করার সুযোগ পাবেন। ৫. এক ঘণ্টার ওপর কম্পিউটিং থেকে বিরত থাকুন। কাজের ফাঁকে অফিসে একটু হেঁটে বেড়িয়ে আসুন। ৬. কাজের ফাঁকে ফাঁকে ব্যয়াম করতে পারেন। তবে অবশ্যই একজন ফিজিও থেরাপি বিশেষজ্ঞের নির্দেশ মতে হতে হবে।বাংলাদেশ প্রতিদিনডা. মো. সফিউল্যাহ্ প্রধান, চেয়ারম্যান, ডিপিআরসি হাসপাতাল, ঢাকা। ফোন : ০১৭১৬৩০৬৯১৩
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!