কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারের পরিচালক ড. স্টিফানের সাথে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের বৈঠক : বিশ্ববিদ্যালয়ে চালুকৃত বাংলাভাষা প্রশিক্ষণ কোর্সটিকে আরো জনপ্রিয় করার বিষয়ে অভিমত
ইউএসএনিউজনলাইন.কম ডেস্ক : নিউইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টার এর পরিচালক ড. স্টিফান চারিতোস এবং কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এর মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ১৩ মার্চ ২০২৩ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান বিশ্বে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের বিবেচনায় বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে প্রচার ও প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হয়। নতুন প্রজন্মের বাংলাদেশী -আমেরিকানদের পাশাপাশি যারা শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশে ভ্রমণ করেছেন তাদের মধ্যে বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চালুকৃত বাংলাভাষা প্রশিক্ষণ কোর্সটিকে আরো জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অধিক মাত্রায় প্রচারধর্মী উদ্যোগ ও কার্যক্রম গ্রহণ করার বিষয়ে উভয়ে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, ভাষা-সংস্কৃতির পরিচয় ও প্রচারণা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেকার বন্ধুত্ব ও বোঝাপোড়াকে আরো সহজ-সাবলীল ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ কনস্যুলেট ও ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারের মধ্যেকার সম্পর্ককে আরো কার্যকর ও অর্থবহ করার প্রত্যয়ের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.









