Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

‘কাঠ পেন্সিলে’র বর্ণনামতে হুমায়ূনের সমাধি গড়ছেন শাওন

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: July 19, 2013 | 12:37 PM

লেখকের মনের মতোন করেই তার সমাধীর নকশা করছেন অভিনেত্রী স্থাপত্যকলার ছাত্রী মেহের আফরোজ শাওন। মূল কবরের উপর উঁচু করে সাদা মার্বেলের স্ল্যাব বসিয়ে দেয়া হয়েছে। কবরকে ঘিরে পিরামিড আকৃতিতে উঠে যাওয়া মাটিতে লাগানো হয়েছে সবুজ ঘাস। সমাধিপ্রাঙ্গণ ঘিরে দেয়া হচ্ছে স্বচ্ছ কাচের দেয়ালে। হুমায়ূন আহমেদ  ‘কাঠ পেন্সিলে’  যেভাবে লিখে গেছেন, সে অনুযায়ী সবুজ ঘাসের ওপর তার কবরে ধবধবে সাদা মার্বেল পাথর সংযোজন করা হয়েছে বলেই জানিয়েছেন তার স্ত্রী ও সমাধীর ডিজাইনার শাওন। বলেন, এটা তো যেনতেন মানুষের কবর না। তাই এর ডিজাইনে বিশেষত্ব রাখা হয়েছে। গেট দিয়ে কেউ প্রবেশ করলে সরু করিডোর দিয়ে এগিয়ে গেলে কবরের দিকে তার মনোযোগ আকৃষ্ট হবে। সমাধীর চারপাশে সমান চওড়া রাস্তা রাখা হয়েছে। মাঝখানে রয়েছে মূল কবর। সেখানে প্রবেশের দুটি পথ রাখা হয়েছে। পশ্চিমের পথ দিয়ে সমাধীতে প্রবেশের পর জিয়ারত বা শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার পথ রাখা হয়েছে। আর পূর্ব দিকের পথটি রাখা হয়েছে শুধু পরিবারের সদস্যদের জন্যে। সমাধী ঘিরে দেয়ালে লাগানো কাচে হুমায়ূনের সব উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও কাজের নাম লেখা থাকবে বলে শাওন জানান। ২০১২ সালে ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রে বেল ভিউ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যন্সারে ভুগছিলেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV