Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কানাডার টরেন্টোতে চেয়ারম্যান গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা সম্মেলন সম্পন্ন; সমাপনী দিনেও প্রায় দশ সহশ্রাধিক মানুষের সমাগম

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: September 5, 2023 | 2:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডার টরেন্টোতে চেয়ারম্যান গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স অব নর্থ আমেরিকা-ফোবানা বাংলাদেশ সম্মেলন-২০২৩ সম্পন্ন হয়েছে। ৩দিনের ৩৭তম ফোবানা-বাংলাদেশ সম্মেনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতিটি দিন ছিল উৎসবমুখর।
বিশেষ করে প্রতিটি সন্ধ্যার কনসার্টে ১০-১৫ হাজার বাংলাদেশি-কানাডিয়ানসহ প্রবাসীদের অংশগ্রহণ ফোবানাকে দিয়েছে অন্য এক মাত্রা। ছিল অন্য সম্প্রদায়ের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণও। এ যেন ছিল কানাডার বুকে একখন্ড বাংলাদেশ।
১ সেপ্টেম্বর শুক্রবার টরেন্টো’র ড্যান ভ্যালি হোটেলে তিন দিনের ফোবানা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ফোবানা ষ্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
৩৭তম ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্ততা করেন টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমান এবং গেস্ট অব অনার হিসেবে বক্ততা করেন গিয়াস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কমিউনিটি লিডার আসেফ বারী টুটুল, হাসানুজ্জামান হাসান এবং মনিরুল ইসলাম।
এ সময় তারা বলেন, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, সর্বোপরি বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে ফোবানা এক অসাধারণ প্লাটফর্ম। এ ধরণের আয়োজন দেশপ্রেমের এক অসাধারণ নজির বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আবু যুবায়ের দারা, তৈফিক এজাজ, ডাঃ মাসুদ রহমান, সৈয়দ এনায়েত আলী, দেওয়ান আজিম জুয়েল, কাজী ওয়াহিদ এলিন, কাজী তোফায়েল ইসলাম , মফিজুল ইসলাম ভুইয়া রুমি,আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ শামসুল আলম, কনভেনর রাসেল রহমান ও মেম্বার সেক্রেটারি খোকন রহমান, এমডি হাসান প্রমূখ।
৩দিনব্যাপী আয়োজনে ছিল দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বেশ কয়েকটি সেমিনার, তরুনদের নিয়ে বিশেষ আয়োজন ছিল নাচ ও কনসার্ট।
সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল শনি ও রোববার অনুষ্ঠিত খোলা জায়গায় কনসার্ট। এতে সঙ্গীত পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পী বেবি নাজনীন,ফোক সম্রাজ্ঞী শিল্পী মমতাজ বেগম, সেলিম চৌধুরী, মিম, ত্রিনিয়া হাসান প্রমূখ। এই জনপ্রিয় শিল্পীদের গান শুনতে ছোট, বড় সব বয়সী হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ সমাপনী বক্তৃতায় বলেন, প্রতিটি কনসার্টে ১০-১৫ হাজার মানুষের অংশগ্রহণ ফোবানাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন, আপনাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে আমরা ফোবানাকে জনগণের কাতারে নিয়ে এসেছি। যেখানে আমাদের সকল আয়োজন দর্শক-শ্রোতার জন্য, সেখানে আপনাদের এখানে আসাটা আমাদের আয়োজনের স্বার্থকতা প্রমাণ করে। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব। তিনি বলেন, অভিনন্দন টরেন্টোবাসী তথা কানাডাবাসী।
উল্লেখ্য, এবারের ফোবানায় ব্যবসায় সাফল্যের জন্য নিউইয়র্কের চারজন স্বনামধন্য ব্যবসায়ীকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন আসিফ বারী টুটুল, হাসানুজ্জামান হাসান, নূরুল আজিম এবং মুহাম্মদ মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV